IMG-LOGO

শুক্রবার, ১৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তারগণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে ১৬মে রাজশাহীতে সমাবেশ২০২৭ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা‘ধর্ষণ ও শিশু মৃত্যু নিয়ে সরব হলে দেশ ও জাতির উপকার হতো’একদিনে ১০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পরিবর্তনহামে আক্রান্ত যমজ শিশু হাসান-হোসেনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমানতানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফলবালক বোয়ালিয়া ও বালিকায় পবা চ্যাম্পিয়নরাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবাগত সদস্য সচিবকে বরনচুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২চাঁপাইনবাবগঞ্জে অবৈধ করাত-কলের বিরুদ্ধে বন বিভাগের অভিযানরাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যুরাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় রাসিক প্রশাসকেরগাজীপুরে পাঁচ খুন: ফোন মিলল পদ্মা সেতুতেগোমস্তাপুরে ব্র্যাকের মুরগীর বাচ্চা ও স্যানিটেশন সামগ্রী বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিয়ামতপুরে শিশুকে নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি শিশুকে নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১৩ মে) রাতে উপজেলার চুনিয়াপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নির্যাতিত শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আর গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সজীব (২১)। বাবার নাম মো. মোফাজ্জল। বাড়ি উপজেলার চুনিয়াপড়া গ্রামে।

স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৮মে) এলাকার টুটুলের চায়ের দোকানে গ্রেপ্তারকৃত সজীবসহ কয়েকজন বসে ছিল। ওই সময় সেখানে ওই শিশু সেখানে যায়। এক‌ই দিনে টুটুলের চায়ের দোকানে টাকা চুরির ঘটনা ঘটে।
গত বুধবার (১৩ মে) বিকেলে ওই শিশু স্থানীয় সিসিএস উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে যাচ্ছিল। পথিমধ্যে সজীবসহ কয়েকজন ওই শিশুকে জোরপূর্বক বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে ধরে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে মর্টারের পাইপের ফিতা দিয়ে হাত-পা বেঁধে একটি আম গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে এলোপাতাড়ি মারধর করে।

খবর পেয়ে এলাকার লোকজন ও ওই শিশুর পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

এ ঘটনায় সেদিনই ওই শিশুর দাদা তিনজনকে অভিযুক্ত করে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই নিয়ামতপুর থানার উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে।

ওই শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাচ্চাকে শুধু সন্দেহ করে অমানুষিক নির্যাতন করা হয়েছে। এখন সে ভালোমতো খেতে পারছে না। ব্যথায় কাতরাচ্ছে। রাতের বেলা ঠিকমত ঘুমাতে পারছে না। চিৎকার করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একটি শিশুকে নির্যাতনের অভিযোগে
একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় সজিবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930