IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্করহনপুর স্টেশন বাজারে ৩ টি দোকানে চুরিরাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেনকৃষকদল নেতা এমপি ফজলে হুদাদুর্গাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসিরশিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না- এমপি মোস্তাফিজুর রহমানদুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তারনিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারচাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তাররাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কারসিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী মৌনী রায়বাগমারায় মাছ লুটকারী আন্তঃজেলা চক্রের মূলহোতা গ্রেফতার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> দুর্গাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসির

দুর্গাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসির

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর হাসিবুল হোসেন শান্তর কন্যা, ৪ বছর বয়সী শিশু হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কানপাড়া গ্রাম থেকে হুমায়রা নিখোঁজ হয়। আজ শনিবার সকাল প্রায় ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে তাদের বাড়ির পাশেই অচেতন অবস্থায় ফেলে রেখে যায় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা শিশুটিকে দেখতে পেয়ে দ্রুত স্বজনদের খবর দেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়রা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান এলাকা বাসি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930