IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রহনপুর স্টেশন বাজারে ৩ টি দোকানে চুরিরাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেনকৃষকদল নেতা এমপি ফজলে হুদাদুর্গাপুরে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসিরশিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না- এমপি মোস্তাফিজুর রহমানদুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তারনিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারচাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তাররাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কারসিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী মৌনী রায়বাগমারায় মাছ লুটকারী আন্তঃজেলা চক্রের মূলহোতা গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যেচিকিৎসাসেবা প্রদানমারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন রাজশাহী বিভাগের সমন্বয়ক মোহাম্মদ শাহাদাত এবং জেলা সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আহমেদ ।

শনিবার দুপুরে নগর ভবনে বিডি ক্লিন রাজশাহীর নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তাঁদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। রাসিক প্রশাসক বিডি ক্লিনকে রাজশাহী মহানগরীর পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে সবসময় পাশে থাকার আহবান জানান।

এ সময় তারা জানান, বিডি ক্লিনের মূল লক্ষ্য যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার মানসিকতা পরিবর্তন করে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। তরুণদের নিয়ে সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক ও পরিবেশবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে তারা বিভিন্ন সচেতনতামূলক সেমিনার ও কর্মশালার আয়োজন করে। পরিচ্ছন্ন কার্যক্রমে নাগরিকদের জনসচেতনতা সৃষ্টিতে রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের বিষয়টি তারা প্রশাসক মহোদয়কে অবহিত করেন। এ সময় নগরীর পরিচ্ছন্নতা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরিচ্ছন্ন ও সবুজ রাজশাহী গড়তে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এ সময় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ বিডি ক্লিন রাজশাহীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930