IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্করহনপুর স্টেশন বাজারে ৩ টি দোকানে চুরিরাসিক প্রশাসকের সাথে বিডি ক্লিন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎমহাদেবপুরে মাঠের ধান কেটে ঘরে তুলে দিলেনকৃষকদল নেতা এমপি ফজলে হুদাদুর্গাপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকা বাসিরশিক্ষকদের রাজনৈতিক পরিচয়ে পরিচিত হওয়া যাবে না- এমপি মোস্তাফিজুর রহমানদুই সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান আসামি রাব্বি ও সোহেল গ্রেপ্তারনিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তারচাঁদপুরের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় ইয়াবা সহ স্বামী স্ত্রী গ্রেপ্তাররাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কারসিংড়ায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট১৯ বছর বয়স থেকেই পাত্রের খোঁজে ছিলেন অভিনেত্রী মৌনী রায়
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

মান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় বেসরকারি সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভার্ক মান্দা এরিয়া অফিসের সহকারী পরিচালক আল মাহমুদ লাভলু, শাখা ব্যবস্থাপক আব্দুর রহিম, মমতাজুর রহমান, শামসুজ্জোহা এবং হিজবুল ইসলাম।

ক্যাম্পেইনে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়নাল আবেদীন এবং রিফাত বিনতে জান্নাত লিয়া আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পেইনে ২৫০ জন রোগীকে ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এ প্রসঙ্গে ইউএনও আখতার জাহান সাথী বলেন, গ্রামাঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বেসরকারি সংস্থা ভার্ক যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেছে, তা মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এতে করে অসহায় ও নিম্নআয়ের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930