IMG-LOGO

শনিবার, ১৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তারবাগমারায় ১৪ কিলোমিটার খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ত্রাণ সচিবদুর্গাপুরে ২১ঘন্টাপর নিখোঁজ ৪ বছরের শিশু হুমায়রার মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে সাদিয়া ক্লিনিক, নার্সদের নেই সনদতানোরে পরিক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি, মারপিটের ঘটনায় মামলা ,তিন দিনেও হয়নি গ্রেফতাররাণীনগরে সালিশ বৈঠকে দ্বন্দ্বের জেরে সংর্ঘষ আহত-১৫রাণীনগরে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের ইলেক্ট্রিক মিস্ত্রী গ্রেফতারমান্দায় ভার্কের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানমান্দায় তিন দোকানে দুর্ধর্ষ চুরি ব্যবসায়ীদের মাঝে আতঙ্করহনপুর স্টেশন বাজারে ৩ টি দোকানে চুরি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

বাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় নিজ বাড়িতে ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে সাবেক এক ইউপি সদস্য ও তার তৃতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবেদ আলী (৫৫) ও তার তৃতীয় স্ত্রী মাসুরা নাসরিন। আবেদ আলী উপজেলার মির্জাপুর গ্রামের মৃত ওসির আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেলে তাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই দম্পতিকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আবেদ আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, মাদক বিস্তারে ওই পরিবারের সক্রিয় ভূমিকা রয়েছে। ফলে এলাকার যুবসমাজ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ছিল।

এলাকাবাসী আরও জানান, উপজেলার তালতলী ব্রিজসংলগ্ন নদীর ধারে সন্ধ্যার পর নিয়মিত মাদক কেনাবেচা ও সেবনের আসর বসে। স্থানীয়দের ভাষ্যমতে, ওই এলাকা বর্তমানে হেরোইন, ফেনসিডিল, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকের নিরাপদ বিক্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।

মাদকসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এলাকায় প্রতি পিস ইয়াবা ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গাঁজা প্রতি পুরিয়া ১০০ টাকা, হেরোইন ২০০ থেকে ২৫০ টাকা এবং ফেনসিডিল প্রতি বোতল দুই হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ ও চাহিদার ভিত্তিতে এসব মাদকের দাম ওঠানামা করে বলেও জানা গেছে। বিশেষ করে ঈদ ও পূজাকে কেন্দ্র করে মাদকের চাহিদা আরও বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন এলাকায় বাংলা মদ, গাঁজা ও অন্যান্য মাদক সহজলভ্য হয়ে উঠেছে। সন্ধ্যার পর নির্দিষ্ট কিছু এলাকায় নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

সচেতন মহলের মতে, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা রাখা জরুরি। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “ইয়াবা বিক্রি ও সেবনের অভিযোগে ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930