IMG-LOGO

রবিবার, ১৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে’বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধনসিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আনন্দ ভ্রমনগৌরবের ৭৬ বর্ষে পদার্পণ,বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমানুষের আস্থার মূলভিত্তি”-এমপি বাবুলনিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’নাটোর থেকে রাজশাহী যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের ১৪৪ অদম্যবাগমারায় বিএনপি নেতা দুলাল উদ্দিন আর নেইফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে হামলায় নারীর মৃত্যুলন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রী সাক্ষাৎগাজীপুরের আলোচিত ৫ খুন মামলার আসামির মরদেহ নদী থেকে উদ্ধারবাগমারায় বাড়িতেই ইয়াবার আসর, তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার সাবেক ইউপি সদস্যদ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কার্ড পেলেন ৬৬৯ পরিবারস্পোর্টস সাইন্স বিশ্বিবিদ্যালয় রাজশাহীতেই হবে: ভূমিমন্ত্রী মিনুআমরা চাই নদীগুলো আবার প্রাণ ফিরেপাক: জামায়াত আমির ডা. শফিকুরআবু সাঈদ হত্যার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন

বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬-এর শুভ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : নওগাঁর বদলগাছীতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

রবিবার বিকেল ৫টায় বদলগাছী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, “বদলগাছীর ধান ও চাল সংগ্রহ কার্যক্রম বদলগাছী থেকেই সম্পন্ন করতে হবে। কৃষকের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বদলগাছী সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে বিভাগে পাঠানো হয়েছে। বর্তমানে এ সড়ক দিয়ে প্রতিদিন দুই শতাধিক ট্রাক চলাচল করে। তাই ভবিষ্যৎ যানবাহনের চাপ বিবেচনায় দুই লেনের পরিবর্তে আঞ্চলিক মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এছাড়া বদলগাছী খাদ্য গুদাম সম্প্রসারণ ও একটি অটোমেটিক রাইস মিল স্থাপনের আশ্বাস দেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে উপজেলার কৃষকদের ধান, গম ও সরিষা মাড়াইয়ের সুবিধার্থে প্রতিটি ওয়ার্ডে খাস জমি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। পরে প্রধান অতিথি ফিতা কেটে অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডো, যুগ্ম সম্পাদক ও বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, খাদ্য পরিদর্শক আতিকুর রহমান, উপজেলার মিল মালিক, খাদ্যবান্ধব ডিলার, কৃষক, সাংবাদিক এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930