IMG-LOGO

সোমবার, ১৮ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় মনিগ্রাম ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনওব্র্যাকের মুরগি পেয়ে স্বাবলম্বীর পথে রিমা খাতুনরাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদানকুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহতবাগমারার ঝিকরায় এমপি ডাঃ আব্দুল বারীকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিতনাচোলে সাংবাদিকদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়সভানিয়ামতপুরে কমিউনিটি ক্লিনিকে ওষুধ না পাওয়ায় ভোগান্তিতে নিম্নবিত্তরাআত্রাইয়ে মহাসড়কে গণডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাটসিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ডশরীয়তপুরে ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনমহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও ও সড়ক অবরোধচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৪ গরু জব্দসিংড়ায় পরকীয়া করে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তারগোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে এডভোকেসি সভার‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ব্র্যাকের মুরগি পেয়ে স্বাবলম্বীর পথে রিমা খাতুন

ব্র্যাকের মুরগি পেয়ে স্বাবলম্বীর পথে রিমা খাতুন

ধূমকেতু প্রতিবেদক : ব্র্যাকের মুরগি পেয়ে স্বাবলম্বীর পথে এগিয়ে চলেছেন গোদাগাড়ী উপজেলার জমাদানি গ্রামের মোছা: রিমা খাতুন। তার স্বামী শরিফ শাঁ একজন ফুটপাতে মুদি দোকানদার। সংসারে সচ্ছলতা তেমন একটা নেই। একমাত্র কন্যা সন্তানের লেখাপড়ার খরচ জোগাতে প্রতিনিয়তই টানাপোড়েনের মধ্যে দিন কাটে তাদের।

ঠিক এমন সময় ব্র্যাক ওয়েস্ট-১ ডিভিশনের রাজশাহী-১ অঞ্চলের গোদাগাড়ী দাবি শাখার উদ্যোগে রিমা খাতুনকে বিনামূল্যে ২০০টি টাইগার মুরগির বাচ্চা প্রদান করা হয়। এই সহায়তা পেয়ে নতুন আশায় বুক বাঁধেন তিনি।
মুরগির বাচ্চাগুলো পেয়ে অত্যন্ত আনন্দিত রিমা খাতুন। তিনি এখন নিয়মিত পরিচর্যা ও দেখভালে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে বাচ্চাগুলোর বয়স প্রায় ৪৫ দিন এবং প্রতিটির গড় ওজন প্রায় সোয়া কেজি। দিন যত যাচ্ছে, তার স্বপ্নও তত বড় হচ্ছে। তিনি জানান, মুরগিগুলো বিক্রি করে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজ বাড়িতেই একটি মুরগির খামার গড়ে তুলবেন এবং ধীরে ধীরে এটিকে স্থায়ী আয়ের উৎসে পরিণত করবেন। তিনি আশাবাদী, এই আয় দিয়ে তিনি বড় পরিসরে খামার তৈরি করার সক্ষমতা অর্জন করতে পারবেন।

রিমা খাতুন জানান, মুরগিগুলো লালন-পালন করতে এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ২৩ হাজার টাকা। বর্তমানে বাজারমূল্যে যদি মুরগিগুলো বিক্রি করা যায়, তাহলে প্রায় ৮৪ হাজার টাকা বিক্রি সম্ভব। সে হিসেবে তার সম্ভাব্য লাভ দাঁড়াবে প্রায় ৬১ হাজার টাকা। এই আয় দিয়ে তিনি সংসারের খরচ মেটানোর পাশাপাশি মেয়ের পড়াশোনার ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা করছেন।

এ বিষয়ে ব্র্যাক গোদাগাড়ী এরিয়া ম্যানেজার(দাবি) জহিরুল বলেন, “নারী উদ্যোক্তা তৈরি হলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হয়। নারীরা আয়মুখী হলে পরিবারে আর্থিক স্থিতিশীলতা আসে, সন্তানদের শিক্ষা ও পুষ্টি নিশ্চিত হয় এবং পরিবারে সিদ্ধান্ত গ্রহণে নারীর ভূমিকা আরও শক্তিশালী হয়। ব্র্যাক সবসময় নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দিয়ে পাশে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930