IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের

বাঘার পদ্মার চরে গুলির পর একজন নিখোঁজের ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের

গুলি করে হত্যা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে গভীর রাতে গুলির ঘটনা ঘটেছে। এর পর থেকে স্বপন বেপারী (৪০) নামে একজনকে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থল এলাকায় রক্তের আলামত দেখে ধারনা করা হচ্ছে গুলিবিদ্ধ হওয়ার পর মৃত অথবা জীবিত অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে দুস্কৃতিকারিরা। এর পর থেকে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (১৮ মে) দিবাগত গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরে এ ঘটনা ঘটে। নিখোঁজ স্বপন ব্যাপারি কালিদাসখালি গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ১৫/১৬ জনের সশস্ত্র একটি দল দুইটি ট্রলারযোগে পদ্মার চর এলাকার কালিদাসখালী গ্রামে প্রবেশ করে। এসময় তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ধরেন স্বপন বেপারী নামে একজন। এতে ক্ষিপ্ত হয়ে দুষ্কিৃতিকারিরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। স্বপনের চিৎকারে প্রতিবেশী জিয়াউল হক এগিয়ে যান। পরে এলোপাথারি গুলি ছুড়ে দুষ্কৃতিকারিা। এর পরে স্বপনকে পাওয়া যায়নি।

স্বপনের বাবা সিদ্দিক বেপারী বলেন, ঘটনাস্থল এলাকায় রক্তের আলামত দেখে ধারনা করছি, দুষ্কৃতিকারির দল আমার ছেলে স্বপনকে গুলিবিদ্ধ অবস্থায় তুলে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,কিছুদিন আগে স্বপন মাদক মামলায় জামিনে কারামুক্ত হয়েছে। বাড়ি সংলগ্ন তার মুদির দোকান রয়েছে। তবে মাদক ব্যবসা ও নেশায় আসক্ত ছিল।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, পদ্মার চরে বালুরঘাট কেন্দ্র করে চর এলাকায় প্রায়ই দুষ্কৃতিকারি দলের তৎপরতা দেখা যায়। এর আগেও দখলদারিত্বের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ৩জন নিহত হয়েছে। একাধিকবার ডাকাতির ঘটনাও ঘটেছে ।

জিয়াউল হক বলেন, কাজের সুবাদে নদীতে যাওয়া আসা করতে হয়। সেক্ষেত্রে নিরাপত্তার অভাব। তাই কোন কথা বলতে রাজি হননি।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জগলু শিকাদার বলেন, দুষ্কৃতিকারিদের দাপটে চরের মানুষ নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। আবারো গুলির ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তাকে উদ্ধারে থানা পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলছে। মঙ্গলবার (১৯-০৫-২০২৬) বেলা সাড়ে ৪ টা পর্যন্ত তাকে উদ্ধার করা য়াযনি। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট সার্কেল এএসপি খালেদ হুসাইন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এব্যাপারে বাঘা থানায় মামলা দাযের করা হচ্ছে। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, নিখোঁজ স্বপনের বাবা সিদ্দিক ব্যাপারি বাদি হয়ে জখম করে অপহরণের অভিযোগে অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31