IMG-LOGO

বুধবার, ২০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানারাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিতপশ্চিম অঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সভা ও লভ্যাংশ বিতরণকঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩১ইরানকে ৩ দিনের আল্টিমেটাম ডোনাল্ড ট্রাম্পেরগাজীপুরে আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানপাকিস্তানের বিপক্ষে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশদ্বিপক্ষীয় অংশীদারত্ব জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রেরবাগমারায় হাটগাঙ্গোপাড়া ভবানীগঞ্জ পাকা রাস্তায় গর্ত স্থানীয়দের লাল ফিতায় সতর্ক সংকেততানোরে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান

রাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বই উপহার প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ের কক্ষে বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. মো. মতিউর রহমান তাঁর রচিত “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” শীর্ষক গ্রন্থটি রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)-এর হাতে তুলে দেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক লেখকের সাহিত্য, গবেষণা ও শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্র গঠনে গবেষণাধর্মী লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

লেখক অধ্যাপক ড. মো. মতিউর রহমান নওগাঁ জেলার আত্রাই উপজেলার খড়সতি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। পরবর্তীতে তিনি এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণার বিষয় ছিল উপযোগিতাবাদ ও চারুকলায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি।

তিনি দীর্ঘদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ‘রবীন্দ্র জার্নাল’ ও ‘দ্রোহী জার্নাল’-এর প্রতিষ্ঠাতা। এ পর্যন্ত তাঁর তিন শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি একশত তেষট্টিটি গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য, দর্শন ও রবীন্দ্র গবেষণায় তাঁর অবদান বিশেষভাবে প্রশংসিত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930