IMG-LOGO

বৃহস্পতিবার, ২১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সত্য লিখলেই সাংবাদিকদের ওপর হামলা মাদক কারবারিদের হাতে জিম্মি সমাজ ব্যাবস্থাসাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনমান্দায় মাদকসেবীর হামলায় স্কুলশিক্ষক গুরুতর আহতমান্দায় প্রতিপক্ষের মারধরে নারীসহ তিনজন আহতরাসিক প্রশাসকের সাথে রাজশাহী মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়পুঠিয়ায় জেলা পরিষদের উন্নয়নমূলক কাজের পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসকতামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধনকুষ্টিয়ায় ভিজিএফের চাল ভাগ-বাঁটোয়ারা, দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন পরিষদে হামলাসিংড়ায় হেলমেট না থাকায় দুই মোটরসাইকেল চালককে জরিমানারাজশাহী জেলা পরিষদ প্রশাসকে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার প্রদান‘সরকার তিস্তা ব্যারেজের কাজেও হাত দেবে’রাণীনগরে বিশেষ অভিযানে চুরি মামলাসহ ৭জন গ্রেফতার,মাদক উদ্ধারতানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিতসিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণাপোরশায় আম সংগ্রহ, বিপিণন ও ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> সাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

সাতক্ষীরায় সাগর হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,গাজীপুর : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদলী গ্রামের দরিদ্র দিনমজুর সাগর (৩৩) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, মামলা গ্রহণ, জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মানবাধিকার সংগঠন VARD-BANGLADESH (ভার্ড-বাংলাদেশ)।

২০২৪ সালের ৯ ডিসেম্বর সাতক্ষীরার কলারোয়া উপজেলার সাগর (৩৩) নামের এক যুবককে জোরপূর্বক তুলে নিয়ে নির্মম নির্যাতন চালানো হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশে ফেলে রাখা হলে আসেপাশের লোকজন তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ডিসেম্বর তার মৃত্যু ঘটে।

নিহতের পরিবারের দাবি, ঘটনার পর মামলা না করার জন্য তাদেরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং চিকিৎসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্রও ছিনিয়ে নেওয়া হয়। অত্যন্ত উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার প্রায় ১৬ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর মামলা বা বিচারিক অগ্রগতি দৃশ্যমান হয়নি।

মানববন্ধনের বক্তব্যে বক্তারা বলেন, সাগর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যশোরের শার্শা-বেনাপোল সীমান্ত এলাকায় সোনা চোরাচালান, মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে গুরুতর অভিযোগ উঠে এসেছে।
এসব অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর নাম উঠে আসায় সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সংস্হার নির্বাহী চেয়ারম্যান এম, এস, এ রেজা তার বক্তব্যে বলেন, “একজন অসহায় দিনমজুরকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ ওঠার পরও যদি ১৬ মাসে একটি মামলাও না হয়, তাহলে সাধারণ মানুষের ন্যায়বিচারের জায়গাটি কোথায় দাঁড়ায়— সেটি আজ বড় প্রশ্ন।

তিনি আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, একটি নিরপেক্ষ তদন্ত ও আইনের সুষ্ঠু প্রয়োগ চাই। নিহত সাগরের পরিবার আজও নিরাপত্তাহীনতায় ভুগছে, বিচার চাইতে গিয়ে হুমকির মুখোমুখি হচ্ছে। আমরা সরকারের সর্বোচ্চ মহলের কাছে আবেদন জানাই— দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

সংস্হার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম আব্বাসী বলেন, “সাগর হত্যাকাণ্ডের মতো একটি নৃশংস ঘটনার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও বিচারিক অগ্রগতি না হওয়া অত্যন্ত হতাশাজনক। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এই ঘটনার সুষ্ঠু বিচার অত্যন্ত জরুরি।”

সংস্হার মহাসচিব শহিদুল ইসলাম বলেন, “একজন দরিদ্র শ্রমজীবী মানুষের পরিবারের বিচার না পাওয়া রাষ্ট্র ও সমাজের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাই— রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা প্রদান করা হোক।”

মানববন্ধনে আরও উল্লেখ করা হয় যে, শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ইতোমধ্যে ১০ দিন অতিবাহিত হলেও তদন্ত কমিটির কোনো প্রতিবেদন প্রকাশ বা দৃশ্যমান কার্যক্রম জনসম্মুখে উপস্থাপিত হয়নি বলে বক্তারা অভিযোগ করেন।

এ সময় মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি মহোদয়ের নিকট আবেদন জানানো হয় যে, অভিযোগের সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ”-কে দল থেকে বহিষ্কার করে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক।

মানববন্ধনে অবিলম্বে সাগর হত্যাকাণ্ডের মামলা গ্রহণ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার, ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানানো হয়।

এছাড়াও VARD-BANGLADESH এর পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি বরাবর লিখিত আবেদন প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা না হলে সাধারণ মানুষের ন্যায়বিচারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত হবে। তারা দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও সাগর হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন VARD-BANGLADESH এর ভাইস চেয়ারম্যান মোঃ আশিক মন্ডল, যুগ্ম মহাসচিব মোঃ সোহাগ হাসান, যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ (আপন), কার্যকরী সদস্য মোঃ আকাশ মাদবর এবং সদস্য হাফিজ উদ্দিন অনিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930