ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশায় ভূমিসেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ২১ মে বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। ১৯মে শুরু হওয়া তিনদিন ব্যাপি ভূমিসেবা মেলার সার্বিক তত্ববধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস।
মেলার শেষদিনে মেলায় বিভিন্ন কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে বিজয়ী নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান এবং নিতপুর মহিলা আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী আংগুরী খাতুন ও রুমা খাতুন এর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মোসা: নাবিলা ফেরদৌস, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #



