IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের আহ্ববান এমপি চাঁদেরকুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারকিশোরগঞ্জের যুবক, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ‘মাইন বিস্ফোরণে’ নিহতরাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণচামড়া সিন্ডিকেটের তেলেসমাতি আর দেখতে চাই না- এমপি মিলনরাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধনবাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘পতিত স্বৈরাচারের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়’সিংড়ায় ৮ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনামহাদেবপুরে বিনোদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ভূয়া নিয়োগ বোর্ডসহ বিভিন্ন অনিয়মের অভিযোগধামইরহাটে মাশতা ইন্টারন্যাশনালের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসিংড়ায় রামিসা হত্যার বিচার ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধনগোদাগাড়ীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের সাথে এমপির মতবিনিময় সভাকুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫নিয়ামতপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মসূচি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে স্টেশনের পুলিশ।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে স্টেশনের পুলিশ।

যুবকের পকেট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের বাশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট ক্রস করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণ শ্রমিক ওপর থেকে ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখানে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা এক সংবাদকর্মীকে শ্রমিকরা বিষয়টি জানান। তার কাছ থেকে খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।

পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ