ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৩ মে) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসেনর সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুবুর রশিদ তোতা, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস পারভিন, ইদ্রিস আলী, দেবাশীষ কুমার কুন্ড, মহেশ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান ও আবুবক্কর সিদ্দিক প্রমুখ।



