IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> খেলা >> রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীর

রাজশাহীতে আন্তর্জাতিক মানের ক্রীড়া আসর আয়োজনের প্রত্যাশা ভূমি মন্ত্রীর

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে খুব শীঘ্রই আন্তর্জাতিক মানের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভূমি মন্ত্রী বলেন, “বিশ্বের বড় বড় খেলোয়াড়রা কঠোর পরিশ্রমের মাধ্যমেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। জীবনে সফলতা পেতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, আত্মবিশ্বাস বজায় রাখা এবং নিয়মিত কঠোর অনুশীলনের কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, রাজশাহীতে বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) থাকায় নতুন প্রতিভাবান খেলোয়াড়রা উন্নত প্রশিক্ষণ ও সুযোগ পাচ্ছে। এখান থেকে শিক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি নিয়ে দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে রাজশাহীর সুনাম ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, “বাংলাদেশ সরকার কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চাকে উৎসাহিত করা হচ্ছে, যেন খেলাধুলাকে জাতীয় সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। সঠিক পরিবেশ এবং দিকনির্দেশনা পেলে আজকের এই কিশোর-তরুণরাই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।”

তিনি আরও যোগ করেন, এই ধরনের ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শারীরিক সক্ষমতা ও খেলার মান উন্নয়নের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব হবে। এই উদ্যোগ বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এক উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031