IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে রংধনু নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসকরাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাইসাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটকবাগমারায় পুরাতন পুকুর সংস্কারে প্রশাসনের নিকট কৃষকদের আবেদনতানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগশিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমানথালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলিরপোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতমারা গেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদরামিসা হত্যা, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নামকুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহতনন্দীগ্রামে এক কলেজছাত্রের আত্মহত্যাকুষ্টিয়ায় বিএনপি’র অফিসে ককটেল হামলা, আহত ৩রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেটবিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাই

রাণীনগরে মরিচের গুড়া ছিটিয়েও ছুরিকাঘাত করে ছিনতাই

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ী ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আব্দুল খালেক মন্ডল নামে এক যুবককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুল খালেক মন্ডল (৪০) ও একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাহাবুল হোসেন (৩২)। ঘটনাটি ঘটেছে রোববার রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রীজ এলাকায়।

সাহাবুল হোসেন মোবাইল ফোনে জানান, রোববার রাতে আব্দুল খালেকের মোটরসাইকেল যোগে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখান থেকে রাত অনুমান সাড়ে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় আবাদপুকুর-রাণীনগর আঞ্চলিক মহা সড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রীজের নিকট পৌছলে প্র¯্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা গাড়ীর সামনে আসে। এসময় আমাদের দুইজনের চোখে মুখে মরিচের গুড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তা-ধস্তির এক পর্যায়ে খালেকের পেটে একাধীকবার ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা।

এসময় খালেককে রক্ষা করতে গিয়ে আমিও হাতে ছুরিকাঘাাতের শিকার হই এবং আমাকে লাঠিপেটা করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের কিছুটা নাড়ি-ভুরি বের হয়ে যায়। এসময় পূর্ব দিক থেকে একটি গাড়ী আসলে গাড়ীর আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় খালেককে উদ্ধার করে কোন রকমে মোটরসাইকেল তুলে নিয়ে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি আরো জানান,দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে ৬/৭জন ছিল। আমার কাছে থাকা ১১হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। কিন্তু খালেক মন্ডলের জ্ঞান না ফেরায় তার কাছ থেকে কোন টাকা নিয়েছে কিনা জানা যায়নি। এছাড়া আদৌ তারা ছিনতাইকারী ছিল নাকি পূর্ব শত্রুতার জে¦র ধরে এই হামলা করেছে তা এখনো স্পস্ট করে বলা যাচ্ছেনা বলে জানান সাহাবুল হোসেন।

রাণীনগর থানার সেকেন্ড অফিসার এসআই জুলফিকার জানান,আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনাটি সুষ্ঠুভাবে ক্ষতিয়ে দেখা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031