IMG-LOGO

মঙ্গলবার, ২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে প্রাইভেট কারে ২টি বিদেশি পিস্তল ও ৫৩ রাউন্ড-গুলি উদ্ধার,নারীসহ আটক ২‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈমগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুগত দুই দিনের প্রচন্ড গরমে বিপাকে পড়েছেন প্রাণীকুল ও রায়গঞ্জের মানুষেরামান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধননিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধাররহনপুর আমবাজারে আম নেয়া হবে প্রতিমন ৫২ কেজিতেগোমস্তাপুরে কৃতি খেলোয়াড়ের সংবর্ধনা‘অংশীজনরা চাইলে এসএসসির সূচি পুনর্নির্ধারণ’নিয়ামতপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারগোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ‘তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে’কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরু চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম

‘বেপর্দা’ অভিযোগে রাস্তায় হেনস্তার শিকার মডেল নায়লা নাঈম

ধূমকেতু নিউজ ডেস্ক : অভিনেত্রী ও মডেল নায়লা নাঈম রাস্তায় প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার (২ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘটনার বিস্তারিত জানান।

নায়লা নাঈম জানান, মায়ের সঙ্গে সাভারের একটি লোকাল মার্কেটে সবজি কেনার সময় তিনি এ ঘটনার শিকার হন।

পোস্টে তিনি লেখেন, ‘এটা কি স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন। আমি একজন অরাজনৈতিক ব্যক্তি। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কতটা শালীন পোশাক পরি।’

তিনি আরও জানান, বাজারে দাঁড়িয়ে থাকার সময় মাথায় টুপি পরা এক ব্যক্তি তাকে দুই হাতে ধাক্কা দেন। পরে তিনি মাটিতে পড়ে যান এবং হাতে আঘাত পান।

নায়লা নাঈমের ভাষায়, ওই ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বলেন, তিনি কেন ‘বেপর্দা’ অবস্থায় বাজারে এসেছেন। আকস্মিক এই ঘটনায় তিনি ও তার মা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত স্থান ত্যাগ করেন।

অভিনেত্রী আরও লেখেন, ঘটনার পর তার মা এখনো আতঙ্কে আছেন এবং ভয়ে কাঁপছেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে নায়লা নাঈমের পাশে দাঁড়িয়েছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। কেউ কেউ দোষীর শাস্তির দাবি তুলেছেন, আবার কেউ তাকে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031