IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসনিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণসিংড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননানিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তারতানোরে চারশত অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদানবাগমারায় অনলাইন জুয়াড়িসহ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণারাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইরাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিংজাল জব্দ করে ভস্মিভূতনওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস উদযাপনরাজশাহীতে চিকিৎসক সমাজের মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ, গ্র্যান্ড অ্যাওয়ার্ড জিতলেন সিংড়ার আব্দুল্লাহ আলিমশাকিব-ববুলীর সংসারে নতুন অতিথিকে ছেলে না মেয়েপল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ

নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো’র ৬০০ গাছের চারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা (এনজিও) ডাসকো এর আয়োজনে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও বালতিসহ বহনযোগ্য হাত ধোয়ার বেসিন বিতরণ করা হয়েছে। সংস্থাটির ‘ নিরাপদ পানিতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রবেশাধিকার উন্নতিকরণ’ (সোয়াব) প্রকল্পের আওতায় এসব চারা ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোয়াব প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম খান, প্রকল্প প্রকৌশলী মো. শামীমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংস্থার প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত
কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগী, ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে ৬০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে, একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ও তিনটি কমিউনিটি ক্লিনিকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্যাডেল বিন ও বালতিসহ বহনযোগ্য হাত ধোয়ার বেসিন বিতরণ করা হয়।

আয়োজকরা জানান , পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। চলমান এই প্রকল্পের কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে আরও উপকারভোগী, ব্যক্তি পর্যায়ে, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে পরিবেশ রক্ষায় গাছের চারা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে প্যাডেল বিন এবং স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ করা হবে।
আয়োজকেরা আরও জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনের লক্ষ্যে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031