IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউরোপের মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশেরবাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভাখুনা খুনিবাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পুঠিয়ায় প্রশাসনের নাম ভাঙ্গিয়ে তিন ফসলি জমিতে পুকুর খননতানোরে নেসকোর সেচ যন্ত্রের তার ছিড়ে ৭ গরুর মৃত্যুরাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩৫০ শিক্ষার্থীর মাঝে রূপরেখা কিশোর মেলার উদ্যোগে গাছ বিতরণগোমস্তাপুরে ভারত সীমান্তে পুশব্যাকের শিকার নারী,পুরুষ ও শিশুরাদেশের ১৯ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে বৃষ্টির আশঙ্কাইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রেবাঘায় পূর্ব শত্রুতার জেরে জলাশয়ে বিষ, ৩০ টি হাঁস হত্যার অভিযোগতানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসকচাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নিহত বেড়ে ৬
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাঘায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাঘায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষা ও দূষণ কমাতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শুক্রবার, (৫ জুন) বিকেল ৪টায় নারায়ণপুর বাজারের বিশ্বাস ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হয়।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের আন্তর্জাতিক প্রতিপাদ্য প্রকৃতি রক্ষাই জলবায়ুর সুরক্ষা স্লোগানকে সামনে রেখে সভায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়। সঞ্চালনায় ছিলেন বেনজির আহমেদ বিপ্লব,

অধ্যক্ষ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন (বাপা) উপজেলা কমিটির সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক অপূর্ব কুমার সাহা, আসাদুজ্জামান মাসুদ, আমিরুল ইসলাম, প্রফেসর নীরেন্দ্রনাথ সরকার, আফতাব হোসেন, রানু আখতারী ও আরজুমান বানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, বনভূমি ধ্বংস, নদী-খাল ও জলাশয় দূষণ, প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, খরা, বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয় উদ্বেগজনক হারে বাড়ছে।

তারা আরও বলেন, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news