IMG-LOGO

শনিবার, ৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’বাগমারায় বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিচার চেয়ে প্রবাসী নারীর আকুতিপুঠিয়ায় ভাড়াটিয়াকে গণধর্ষণ ও লুটপাটের অভিযোগে মামলা, যুবদল নেতা গ্রেফতারসিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতামূলক র‍্যালিরাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,তানোর : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬জুন) বিকেলের দিকে মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্ডুমালা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিজান বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম,তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল,চান্দুডিয়া ইউপি বিএনপির সাধারন সম্পাদক সাজ্জাদ আলী,বিএনপি নেতা উমর আলী,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা , বিএনপি নেতা শরীয়তল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব জহুরুল ইসলাম, তালন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক জামাল দেওয়ান। আলোচনা শেষে শহীদ জিয়া ও মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031