IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সরকারী পানির ট্যাংককের বিষ প্রয়োগমহাদেবপুরে পল্লীমঙ্গল কর্মসূচীরফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতমহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলা গ্রামীণ জনপদ জুড়ে উৎসবের আমেজআদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার ৮০ লাখ টাকা পাবেসিংড়ায় ছাত্রশিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২মান্দায় জমি নিয়ে বিরোধে জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা. আটক ৪শিঘ্রই ছাত্রদলের নতুন কমিটি, যারা নেতৃত্বের দৌড়ে এগিয়েপল্লবীতে শিশু ধর্ষণের পর হত্যা: আদালতে আনা হলো আসামি সোহেল-স্বপ্নাকেনতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে পল্লীমঙ্গল কর্মসূচীরফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মহাদেবপুরে পল্লীমঙ্গল কর্মসূচীরফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা পল্লীমঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে ও পি এমকে হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার পল্লীমঙ্গল কর্মসূচী কার্যালয়ে সকাল থেকে দুপুর ২টা পযর্ন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প উদ্বোধন করেন পল্লীমঙ্গল কর্মসূচীর মান্দা এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো: আমিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মো: মাহমুদুল হাসান, হিসাব রক্ষক মো: আরিফুল ইসলাম প্রমুখ। মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: মনোজ সিনহা, গাইনি বিশেষজ্ঞ ডা: মোছা: নাসরিন আকতার, শিশু বিশেষজ্ঞ ডা: প্রিয়াংকা রায়, চক্ষু বিশেষজ্ঞ ডা: আবদুল্লাহ আল মামুন, সার্জারী বিশেষজ্ঞ ডা: জহির উদ্দিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা: বিপুল চন্দ্র দাস। সহযোগিতায় ছিলেন ডা: মাসুদ রানা, ডা: তারেক ফয়সাল ও এহসান উল্লাহ শুভ। পল্লীমঙ্গল কর্মসূচীর সকল শাখায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মহাদেবপুর ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষধ, চোখের রোগীদের জন্য পাওয়ার চশমা, ড্রপ ও অসহায় নারীদের জন্য স্যানেটারী ন্যাপকিন প্রদান করা হয়।

মান্দা এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো: আমিরুল ইসলাম জানান, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লীমঙ্গল কর্মসূচী (পিএমকে) বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছে। এর আওতা স্বাস্থ্য সচেতনতা, গর্ভবতী মায়েদের সেবা ও চক্ষু চিকিৎসা প্রদান করা হচ্ছে। মহাদেবপুর শাখার শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান বলেন, প্রতিবছর এ ধরনের স্বাস্থ্য সেবা দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকতে চায় সংস্থাটি।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধপত্র পেয়ে সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার উপ নির্বাহী দেওয়ান ফয়সাল ও পিএমকে হাসপাতালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডা: কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহাদেবপুরের উপকারভোগী রোগীরা।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031