IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলনমোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিতসিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তারগোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালাসিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজাঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুলরাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজারাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার ॥ গাঁজা উদ্ধার‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে’মান্দায় আম পাড়া নিয়ে বিরোধেবৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিত

মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর: রাজশাহীর মোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা এবং মোহনপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোদাস্সের খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ গোলাম রাব্বানী, প্রশিক্ষণ শাখার ইনচার্জ সাখাওয়াত হোসেন, প্রশিক্ষক আবু সুফিয়ানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন, সাইফুদ্দীন শেখ ও বিউটি খাতুন।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশই আদিবাসী পরিবারের সন্তান। তারা কম্পিউটার, গ্রাফিক্স ডিজাইন, মোটর ড্রাইভিং, সিভিল মেসন ও ইলেকট্রিক্যাল বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে তারা কর্মজীবনে সফলতা অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থী ও তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031