IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চীনা প্রতিষ্ঠান মেইতুয়ানের ঝুলিতে আলোচিত লেক্সগ্লোবাল বিডিবাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলনমোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিতসিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তারগোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালাসিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজাঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুলরাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজারাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার ॥ গাঁজা উদ্ধার‘ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলন

বাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনসুর রহমান।

তিনি আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, প্রতারণা ও মানসিক নির্যাতনের যে অভিযোগ আনা হয়েছে তার কোনো সত্যতা নেই। বরং অভিযোগকারী নারী বিভিন্ন সময় তাঁকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন এবং তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছেন।

সোমবার বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় তিনি বলেন, গত ৬ জুন কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে একজন নারী তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে উপস্থাপিত তথ্যগুলো সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে মনসুর রহমান বলেন, অভিযোগকারী নারী নিজেকে প্রতারিত হিসেবে দাবি করলেও প্রকৃতপক্ষে তিনি বিভিন্ন স্থানে নারী-পুরুষকে ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। তাঁর মাধ্যমে একাধিক ব্যক্তি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোগকারী নারীর সঙ্গে তাঁর কোনো আর্থিক লেনদেন বা প্রতারণামূলক সম্পর্ক ছিল না। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সত্য উদঘাটনে সহযোগিতা করতে।

মনসুর রহমান আরও জানান, বর্তমানে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ওই নারীর ভয়ে স্কুল শিক্ষক মনসুর রহমান প্রাথমিক বিদ্যালয় অধ্যায়নরত ছেলেকে অন্য জায়গায় রেখে পাঠদান করাচ্ছেন। বিভিন্ন দালালের মাধ্যমে তিনি অর্থ হাতিয়ে থাকেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক মনসুর রহমান।

মনসুর রহমানের বাড়ি বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামে। সংবাদ সম্মেলন কালে তার স্ত্রী এবং সন্তান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন মনসুর রহমান।

এদিকে প্রবাসী ঐ নারীর সাথে যোগাযোগ করা হলে তিনি স্কুল শিক্ষক মনসুর রহমানের সাথে শারীরিক ও আর্থিক লেনদেনের সকল দাবি সত্য বলে জানান। সেই সাথে মাস্টার মনসুর রহমানের লোকজন তাকে হুমকি দিচ্ছে বলেও উল্লেখ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031