IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক যুবক জেলহাজতেচীনা প্রতিষ্ঠান মেইতুয়ানের ঝুলিতে আলোচিত লেক্সগ্লোবাল বিডিবাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলনমোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিতসিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তারগোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালাসিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজাঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুলরাণীনগরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতাররাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির সাজারাণীনগরে পৃথক অভিযানে দুইজন গ্রেফতার ॥ গাঁজা উদ্ধার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চীনা প্রতিষ্ঠান মেইতুয়ানের ঝুলিতে আলোচিত লেক্সগ্লোবাল বিডি

চীনা প্রতিষ্ঠান মেইতুয়ানের ঝুলিতে আলোচিত লেক্সগ্লোবাল বিডি

ধূমকেতু প্রতিবেদক : দেশের প্রযুক্তি অঙ্গনে আলোচিত লেক্সগ্লোবাল বিডির দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে চীনের প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান মেইতুয়ান। প্রায় দেড় বছর ধরে চলমান এই উদ্যোগকে দেশের আইনভিত্তিক প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ উদ্ভাবনী কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এই উদ্যোগের রূপকার তরুণ কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক নাহিদ আলম। তিনি রাজশাহীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ২০২৪ সালে রাজশাহীতে আয়োজিত বিজ্ঞান উৎসবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পর তিনি মাঠপর্যায়ে জরিপ, তথ্য সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে লেক্সগ্লোবাল বিডির কাজ শুরু করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরু থেকেই নানা প্রতিকূলতা ও বাধার মধ্য দিয়ে এগিয়েছে এই উদ্যোগ। বিভিন্ন সময়ে প্রকল্পটির অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এমনকি জরিপ কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজন সদস্যের অসহযোগিতার ঘটনাও ঘটেছে। তবে এসব বাধা অতিক্রম করে নিজের লক্ষ্য থেকে সরে দাঁড়াননি গবেষক নাহিদ আলম। দীর্ঘ সময়ের পরিশ্রম, অধ্যবসায় এবং দৃঢ় মানসিকতার মাধ্যমে তিনি উদ্যোগটির কাজ এগিয়ে নিয়ে যান।

বর্তমানে লেক্সগ্লোবাল বিডির প্রায় আশি শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। গত তিন মাসে প্রযুক্তি অঙ্গনে উদ্যোগটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এটি। অবশেষে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান মেইতুয়ান উদ্যোগটির দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

সূত্র অনুযায়ী, গবেষক নাহিদ আলমকে উদ্যোগটির চূড়ান্ত কাজ সম্পন্ন করার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২০ জুলাই চীনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর এবং উদ্যোগ হস্তান্তর কার্যক্রমে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, এই চুক্তির আওতায় মেইতুয়ান প্রায় ৩ কোটি টাকা সমমূল্যের (চীনা মুদ্রায়) কোম্পানির শেয়ার হস্তান্তর করবে। এর পাশাপাশি, লেক্সগ্লোবাল প্রকল্প থেকে আজীবন ১৫ শতাংশ রয়্যালটি পাবেন গবেষক নাহিদ আলম।

এ বিষয়ে গবেষক নাহিদ আলম বলেন, দেশের ভেতরে বিনিয়োগ ও সহযোগিতা পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন এবং একাধিক প্রস্তাবও পেয়েছেন। তবে তিনি এমন একটি অংশীদার খুঁজছিলেন, যারা উদ্যোগটির দীর্ঘমেয়াদি বিকাশ নিশ্চিত করতে সক্ষম।

তিনি বলেন, “মানুষের কাজই হলো কথা বলা। কিন্তু যারা নিজের লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, তারা সমালোচনায় থেমে থাকে না। আমি বিশ্বাস করি, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে দৃঢ়তা, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।”

প্রযুক্তি সংশ্লিষ্ট মহলের মতে, উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের আইনভিত্তিক প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উদ্ভাবনী সক্ষমতা এবং তরুণ গবেষকদের মেধার একটি নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে লেক্সগ্লোবাল বিডি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031