IMG-LOGO

সোমবার, ৮ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দখলমুক্ত করতে তিন দিনের আল্টিমেটাম প্রশাসনেরনিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিতসিংড়ায় ফুড সেফটি এন্ড ফিস ফার্ম অটোমেশন বিষয়ক প্রশিক্ষণগোমস্তাপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আটক যুবক জেলহাজতেচীনা প্রতিষ্ঠান মেইতুয়ানের ঝুলিতে আলোচিত লেক্সগ্লোবাল বিডিবাগমারায় প্রবাসী নারীর প্রতারণার শিকার স্কুল শিক্ষক মনসুর রহমানের সংবাদ সম্মেলনমোহনপুরে ASSET বিশেষ ব্যাচ-০১ ও ৮ম সাইকেলের সমাপনী অনুষ্ঠিতসিংড়ায় মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান, ৭ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসপুঠিয়ায় ১২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার‘পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার’রাজশাহীর সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদাননিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, ২ মাদক কারবারি গ্রেপ্তারগোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালাসিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক, বিভিন্ন মেয়াদে সাজাঢাকায় প্রতিদিন ৫০ কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ সম্ভব: মির্জা ফখরুল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত

নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮জুন) বেলা ১১টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় পুলিশ সুপার প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি তাঁর উপস্থাপনায় বলেন, বর্তমান সমাজে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখা এবং অন্যদের সচেতন করা অত্যন্ত জরুরি।

তিনি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক একটি পরিবার ও সমাজ ধ্বংসকারী ব্যাধি। এ থেকে দূরে থাকতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সামাজিক অপরাধ নয়, আইনের দৃষ্টিতেও শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখতে হবে।

সাইবার ক্রাইম বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা থেকে সতর্ক থাকা এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে বক্তব্য শোনেন এবং সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপারের বক্তব্যের মাঝে মাঝে অনুমতিক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্ন করলে পুলিশ সুপার তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সুশান্ত কুমার মন্ডল । তিনি এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের প্রাপ্ত দিকনির্দেশনা অনুসরণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান পিপিএম, ইনস্পেক্টর (তদন্ত) আবু তাহেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031