IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামেরদুই ঘণ্টার ‘কলম বিরতি’র আহ্বাননিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালনআত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটকআর্থিক সহযোগিতা চান রায়গঞ্জের দরিদ্র শাহ আলীএকনেক সভায় ১০ প্রকল্প অনুমোদনচাঁপাইনবাবগঞ্জের রহনপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাকুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩‘পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে’মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন অভিনেত্রী মিমিহাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যুআগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই : শিক্ষামন্ত্রীরাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২বাগমারার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দখলমুক্ত করতে তিন দিনের আল্টিমেটাম প্রশাসনেরনিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের আপসারণ, গ্রাহকদের আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিবাদদের বয়কটকরণ এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার তিন মাথা মোড়ে ইসলামী ব্যাংকের সামনে সর্বস্তরের ভুক্তভোগী গ্রাহকবৃন্দের পক্ষ থেকে এ কর্মসূচি পালিত হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশের বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এখানে লেনদেন করেন। ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাছাড়া ফ্যাসিবাদের দোসর এস আলম গ্রুপকে বয়কট করতে হবে।

বক্তারা আরও বলেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে বলে তারা মনে করেন। ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তারা দেশের সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অবস্থান কর্মসূচিতে গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন মাইনুল ইসলাম, সুলতান মাহমুদ, মাওলানা নওশাদ আলী প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031