ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় ২০২৫-২০২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে উদ্বোধন করা হয়। পরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের স্টল পরিদর্শন করেন কর্মকর্তা বৃন্দ।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলিম আহমেদ। কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, মাঠ পর্যায়ের সাফল্য, কৃষকদের অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই কৃষি উন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা কাওসার আলী, মামুনুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে কৃষি অফিস এর বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগমারা। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করে।



