IMG-LOGO

বুধবার, ১০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ১জন গ্রেফতারপুঠিয়ায় প্রধান শিক্ষক ও নৈশ্য প্রহরীর দ্বন্দ্বের চুরি হলো বিদ্যালয়ের মূল্যবান সম্পদহরিপুরে বিনামূল্যে ব্র্যাকের আমন ধানের বীজ বিতরণসিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধা মাকে গলা টিপে হত্যাপোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটকমাদক সংক্রান্ত সালিশে সংঘর্ষে : চাঁপাইনবাবগঞ্জে নিহত ১, আহত ১০সিংড়ায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণগর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচিতে অন্তর্ভুক্তির লক্ষ্যে নগরীতেদুই দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরুরাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতিবাহরাইন ও জর্ডানে মার্কিন অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাবাঘায় বিদ্যালয়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধননিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১নাড়ুর নাম করে কুরিয়ার সার্ভিসে আসলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল লাল-সবুজের বাংলাদেশদুর্গাপুরে নানাবাড়ি এসে ট্রলিচাপায় হাত-পা বিচ্ছিন্ন শিশুর মৃত্যু
Home >> টপ নিউজ >> রাজশাহী >> পুঠিয়ায় প্রধান শিক্ষক ও নৈশ্য প্রহরীর দ্বন্দ্বের চুরি হলো বিদ্যালয়ের মূল্যবান সম্পদ

পুঠিয়ায় প্রধান শিক্ষক ও নৈশ্য প্রহরীর দ্বন্দ্বের চুরি হলো বিদ্যালয়ের মূল্যবান সম্পদ

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সদর দরজার তালা কেটে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও ল্যাপটপ ও বিভিন্ন সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

১০ জুন সকাল সাড়ে ৯ টার সময় এই ঘটনা ঘটেছে বলে জানান স্কুলের পিয়ন আরিফ হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে বিদ্যালয় এর প্রধান শিক্ষকের অফিসের তালা কেটে ল্যাপটপ, ওয়াইফাই রাউটার, সিসিটিভির ডিভি মেশিন, কিছু কাগজ পত্র এছাড়াও ওয়াশরুম গুলোর ট্যাবের মাথা গুলো খুলে নিয়ে গেছে । বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও নৈশো প্রহরীর মধ্যে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিনের দ্বন্দ্ব থাকায় ঠিকমতো সে স্কুল পাহারা দিত না নৈশো প্রহরীর আবুল কালাম। বিষয়টি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম অবগত থাকলেও এ বিষয় নেয়া হয়নি বিকল্প কোন ব্যবস্থা। সেই কারণেই স্কুলের মূল্যবান সব জিনিসপতি চুরি হয়েছে।

স্কুলের নৈশো প্রহরীর আবুল কালাম জানান, আমি এই বিদ্যালয় ১৮ থেকে ১৯ বছর যাবত চাকরি করে আসছি এখন পর্যন্ত আমি এক টাকাও বেতন পাইনি। অথচ প্রধান শিক্ষক চাকরি দেওয়ার কথা বলে আমার নিকট ৬০ হাজার টাকা নিয়েছে এবং সর্বশেষ আমার কাগজ পত্র ঢাকায় পাঠাবে বলে ১০ হাজার টাকা নিয়েছে। অথচ এখন পর্যন্ত আমার কোন বেতন হয়নি। আজ থেকে তিন মাস পূর্বে স্কুলের প্রধান শিক্ষক আমাকে স্কুল থেকে বের করে দিয়ে তালা মেরে দেয় তারপর থেকে আমি আর স্কুল পাহারা দিতে আসেনি। আমার ধারণা আমি টাকা চাই এবং তার বিরুদ্ধে থাকা বলার কারণে এটা ষড়যন্ত্রমূলক চুরির নাটক সাজিয়ে আমাকে স্কুল থেকে সরানোর চেষ্টা চলছে।

সৈয়দপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, আজ সকালে আমার স্কুলের একজন কর্মী আমাকে ফোন দিয়ে জানান যে স্কুলে চুরি হয়েছে পরে আমি এসে দেখি আমার অফিস রুমের তালা কেটে অনেক কিছু চুরি হয়েছে। নৈশো প্রহরী থাকা সত্ত্বেও এমন চোরের বিষয় জানতে চাইলে তিনি আরো জানান, বেতন সংক্রান্ত কারণে ঠিকমত কাজ করে না নৈশো প্রহরীর আবুল কালাম। নৈশো প্রহরীর গাফিলতের বিষয়ে ইতিপূর্বে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। স্কুলের চুরির বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
উপজেলা মাধ্যমিক কর্মকর্তায় লায়লা আক্তার জানান, বিষয়টা আমি শোনা মাত্র থানা পুলিশকে জানাতে বলেছি। পাশাপাশি দায়িত্বে থাকা নৈশো প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য বলেছি। তিন মাস থেকে নৈশো প্রহরী স্কুলে থাকেনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, স্কুলের প্রধান শিক্ষক আমাকে কোন সময় জানায়নি যে স্কুলের নৈশো প্রহরী থাকেন না।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতি লিয়াকত সালমান জানান, স্কুলে চুরি হওয়ার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক আমাকে অবগত করছেন আমি তাদেরকে থানায় গিয়ে অভিযোগ করার জন্য বলেছি। তিন মাস থেকে স্কুলে কোন নৈশো প্রহরী থাকে না এ বিষয়ে সভাপতির থেকে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমি কোন সময় অবগত ছিলাম না এটা আপনাদের মাধ্যমে অবগত হলাম যে তিন মাস যাব সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে নৈশো প্রহরী থাকে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031