IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
প্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে যুবকের রহস্য জনক আত্মহত্যাতানোরে শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতারগোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিতযুদ্ধ শেষের দাবি ডোনাল্ড ট্রাম্পের, ইরান বলল ‘কিছুই চূড়ান্ত হয়নি’‘সীমাবদ্ধার মধ্যে দেশের প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনা হয়েছে’সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১গোমস্তাপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীবন্ধু আজ পরের ঘরেবাগমারায় পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি এস্কেভেটর অকেজোতানোরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভেঙে তৈরি পাঁকা ঘর বরাদ্দে আত্নীয় করণ ও স্বজন প্রীতির অভিযোগ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার হাটোইর গ্রামের তৈয়বুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) জুমার নামাজের পর মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে হত্যা মামলার আসামিদের বসতবাড়িতে এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এতে আসামি সৈয়ব আলী, সাজেদুর রহমান, কামরান হোসেন, স্বাধীন, সুমন, সুজাত, সজিব, হামিদুল ইসলাম আকুর বসতবাড়ি ভস্মিভূত হয়। ভাঙচুর ও লুটপাট চালানো হয় ইমরান হোসেন ও আমিনুর রহমানের বাড়িতে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, জুমার নামাজ শেষে ৫০ থেকে ৬০ জন মুসল্লি সংঘবদ্ধ হয়ে হত্যা মামলার প্রধান আসামি সৈয়ব আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা সৈয়ব আলীসহ তার ছয় ছেলের বাড়িতে একযোগে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো এলাকা ভস্মিভূত হয়েছে।

এরপর হামলাকারীরা সৈয়ব আলীর অন্য ছেলেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জুমার নামাজের পর হঠাৎ এ তাণ্ডবে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

ঘটনার শিকার লাইলি বেগম বলেন, ‘তৈয়বুর রহমান হত্যা মামলায় আমার স্বামী আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে। কিন্তু ঘটনার দিন ও সময়ে আমার স্বামী বাড়িতে ছিলেন না। মামলায় আসামি হওয়ার পর থেকে তিনি পলাতক আছেন। এরপর জুমার নামাজের পর আমাদের বাড়িতেও তাণ্ডব চালিয়ে সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় পালিয়ে জীবন রক্ষা করেছি।’

এ প্রসঙ্গে হত্যা মামলার বাদী সাখাওয়াত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামে বাচ্চাদের আম নামানোকে কেন্দ্র করে আব্দুল মোমিন ও প্রতিবেশী ইমরান হোসেনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। জের ধরে গত সোমবার (৮ জুন) সকালে ইমরান হোসেন ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে আব্দুল মোমিনের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। এতে চারজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার সময় প্রতিপক্ষের লোকজন দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা করেন। এ সময় তাদের বাঁচাতে স্থানীয় বাসিন্দা তৈয়বুর রহমান এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন। এদের মধ্যে সৈয়ব আলী, কামরান, স্বাধীন ও সুরভী বেগমকে গ্রেপ্তার করে নওগাঁ কারাগারে পাঠায় পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, তৈয়বুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে। জুমার নামাজের পর হঠাৎ করে মুসল্লিরা সংঘবদ্ধ হয়ে আসামিদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া সঠিক হয়নি। ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031