IMG-LOGO

শুক্রবার, ১২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিততানোরে যুবকের রহস্য জনক আত্মহত্যা
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদ

বাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : তোমরাই আগামীর বাংলাদেশ- তোমরা বাঘার মেধা, বাঘার গর্ব,চেষ্টা করো, লেগে থাকো। বাঘা তোমাদের দিকে তাকিয়ে আছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে এভাবেই অনুপ্রেরণা দিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)।সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। স্টল ঘুরে দেখেন তিনি বললেন আজকের এই Science Project ও Innovation Idea দেখেছি আমি গর্বিত।

শুক্রবার ( ১২জুন) বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” উপজেলা পর্যায়ের প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন এমপি আবু সাইদ চাঁদ।
তিনি আরো বলেন,তোমরা শুধু শিক্ষার্থী না, তোমরা আগামীর উদ্যোক্তা, আগামীর বিজ্ঞানী। বইয়ের পড়া যখন বাস্তবে রূপ নেয়, তখনই দেশ বদলায়।

তিনি বলেন,আমি কথা দিচ্ছি – বাঘার মেধাবী সন্তানদের জন্য যা দরকার, সংসদে আমি তার জন্য কথা বলব। তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমি পাশে আছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )শাম্মী আক্তার । স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর।

সহকারী অধ্যাপক আবু সাঈদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সুপারি নটেনডন্ট রেজাউল করিম,শাহদৌলা সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ আহমেদ, রহমতুল্লা বালিকা বিদ্যালয় শিক্ষার্থী ফাতেমা রনক। উপস্থিত ছিলেন, শাহদৌলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদল নেতা সালে আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, প্রভাষক আব্দুল হানিফ মিয়া,শিক্ষক -শিক্ষার্থী। স্টল ঘুরে দেখা যায়, উপজেলার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ৭৩টি বিদ্যালয় এর মধ্যে ৩৬ টি বিদ্যালয় অংশগ্রহণ করে।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031