ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার চারটি বিদ্যালয়ের জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) অধীনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
১৭ জুন সকাল সাড়ে ১০ টার সময় ধোপাপাড়া উচ্চ বিদ্যালয়ে ৫৪৬ জন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ২৭৩০টি গাছের চারা প্রদান করা হয়। এছাড়াও উপজেলায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এনজিওর চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৮৫১ জন শিক্ষার্থী ও ৭৭ জন শিক্ষকসহ মোট ১৯২৭ জনের মাঝে বিভিন্ন ধরনের বনজ,ফলজ,ওষুধি, গাছে চারা বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা লিয়াকত সালমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মতিউর রহমান মুন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ, উপস্থিত ছিলেন জয়পুরহাট
রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) এনজিওর প্রতিনিধি প্রকল্প সমন্বয়কারী আহমাদুল্লাহ জামান। এছাড়াও উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, একাউন্ট অফিসার, মমিনুল ইসলাম, কমিউনিটি মোবিলাইজেশন অফিসার শাহিনুর ইসলাম এবং আবু রাইহান উপস্থিত ছিলেন।



