IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> টপ নিউজ >> খেলা >> হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলের

হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলের

ধূমকেতু নিউজ ডেস্ক : হাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এখনও সেলেসাওদের সামনে আছে কঠিন সমীকরণ।

সি গ্রুপের দ্বিতীয় ম্যাচডে শেষে ব্রাজিলের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। +৩ গোল ব্যবধান নিয়ে দলটি এখন আছে তালিকার শীর্ষে। দুইয়ে থাকা মরক্কোর পয়েন্টও ৪, তবে তাদের গোল ব্যবধান +১। তিনে থাকা স্কটল্যান্ডের পয়েন্ট ৩, গোল ব্যবধান ০।

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে হলে ব্রাজিলকে স্রেফ একটা ড্র করলেই চলবে। তবে সেটা গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা দেবে না। কারণ দুইয়ে থাকা মরক্কোর ম্যাচ হাইতির বিপক্ষে, গ্রুপের সবচেয়ে পিছিয়ে থাকা এই দলটি ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তাদের বিপক্ষে মরক্কোর জয়কেই প্রত্যাশিত ফলাফল ধরা হচ্ছে। ব্রাজিল ড্র করলে মরক্কো জিতে গেলে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে গেলে ব্রাজিলকে খেলতে হবে গ্রুপ এফ এর দ্বিতীয় দলকে। সেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে জাপান বা নেদারল্যান্ডস। তার চেয়ে বড় বিষয়, দ্বিতীয় সেরা দল হয়ে নকআউটে গেলে ব্র্যাকেটও বদলে যাবে তাদের। ফলে কোয়ার্টার ফাইনালে বড় প্রতিপক্ষের সামনে পড়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

সে কারণে শেষ ম্যাচে জয়ই চাইবে ব্রাজিল। তবে সেজন্যে শুধু ১-০ গোলের জয় যথেষ্ট হবে না। একই সময়ে মরক্কো ম্যাচেও চোখ রাখতে হবে তাদের। মরক্কো যদি ৩ গোলে ম্যাচ জিতে যায়, তাহলে ডিসিপ্লিনারি রেকর্ড চলে আসবে সামনে। কারণ দুই দলের হেড টু হেড, গোল ব্যবধান ও গোল করার সংখ্যা এক হয়ে যাবে তখন। সে কারণে অন্তত ২ গোলের একটা জয় চাই ব্রাজিলের।

শেষ ম্যাচে নেইমার ফিরছেন। স্কটল্যান্ডের বিপক্ষে তাই বড় জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031