IMG-LOGO

শনিবার, ২০ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে মোটরসাইকেল ছিনতাইকালে তিনজন গ্রেফতার দেশীয় অস্ত্র উদ্ধারনওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলনহাইতিকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় ব্রাজিলেরবাগমারায় পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের ঘটনায় থানায় অভিযোগতারাগঞ্জে নিখোঁজ পাঁচ বছরের শিশু সানজিদার মরদেহ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইন, বিজিবির বাধায় শূন্যরেখায় অবস্থান‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ’পুঠিয়ায় ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠিতবাঘায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালো যুবকজমি উদ্ধার ও নিরাপত্তা চেয়ে বিধবা নারীর সংবাদ সম্মেলনরাজশাহী মহানগরীর নার্সিং কলেজ হোস্টেলে মারপিটে বহিরাগত যুবকের মৃত্যু, ৩ শিক্ষার্থী গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংঘর্ষে নিহত ১রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগানপুঠিয়া কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিতবাগমারায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ে সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার নওহাটা পৌরসভায় প্রায় এক কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ইউনিব্লক সড়ক, আরসিসি নালা, রিটেইনিং ওয়াল ও গণশৌচাগারসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে নওহাটা পৌরসভার হাটবাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কাজের উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, “গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবা ও মোহনপুর এলাকার মাস্টারপ্ল্যান এগিয়ে নিতে এবং প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে ঢাকায় মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের সুফল হিসেবে ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রস্তাবিত জাতীয় বাজেটের মধ্যে স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রায় তিন লাখ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বাজেট থেকে উত্তরবঙ্গ, বিশেষ করে পবা-মোহনপুর এলাকার জন্য থোক বরাদ্দ পেতে জাতীয় সংসদে আমরা জোরালো দাবি জানাচ্ছি।” এমপি মিলন বলেন, রাজশাহীর পাঁচটি ইউনিট— কাটাখালী, নওহাটা, কেশরহাট পৌরসভা এবং পবা ও মোহনপুর উপজেলা—এলাকাগুলোর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। “দীর্ঘ প্রচেষ্টার পর গত চার মাসে বিভিন্ন টেন্ডার ও সম্পূরক বাজেটের মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। আগামী পাঁচ বছরে অন্তত ৬০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে,” বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌরসভার প্রশাসক মো. ইবনুল আবেদীন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় এসব উন্নয়নকাজ সম্পন্ন করা হচ্ছে বলে জানানো হয়। প্রকল্পের একটি প্যাকেজের আওতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোট ৩১০ মিটার ইউনিব্লক সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে তপন চালকল থেকে দক্ষিণ দিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাঁধ পর্যন্ত ১২০ মিটার, বাজার মসজিদ পর্যন্ত সংযোগ সড়ক ৯৫ মিটার এবং কৃষি বিপণন মার্কেট থেকে বিডব্লিউডিবি বাঁধ পর্যন্ত আরও ৯৫ মিটার সড়ক অন্তর্ভুক্ত রয়েছে। একই প্যাকেজে ১ নম্বর ওয়ার্ডে নওহাটা বাজার সংলগ্ন একটি গণশৌচাগার নির্মাণ করা হবে। প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ১৯ হাজার ৭৩১ টাকা। অন্যদিকে, দ্বিতীয় প্যাকেজের আওতায় নওহাটা বাজারের মরহুম আব্দুল গফুর সরকার মার্কেট থেকে বাজার জামে মসজিদ পর্যন্ত ২০৭ মিটার আরসিসি নালা নির্মাণ করা হবে।

পাশাপাশি বাজার জামে মসজিদের উত্তর পাশে রিটেইনিং ওয়াল নির্মাণ কাজও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্যাকেজটির প্রাক্কলিত ব্যয় ৫৭ লাখ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান শাপলা ট্রেডার্স। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুর রহিম ও তৌফিক হোসেন এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন।

এছাড়া সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহমেদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031