IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তারাগঞ্জে অপপ্রচার রোধে উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়ঢাকাসহ দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্তসিংড়ায় পানির সঙ্কট দূর করতে টিউবওয়েল স্থাপন করলেন যুবদল নেতাআওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রাবি ছাত্রদলের বিক্ষোভ: ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণারাজশাহীতে ছেলের আঘাতে ‘স্কুলশিক্ষক’বাবার মৃত্যুবীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিতপুঠিয়ায় বাক্প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি গ্রেফতারবজ্রপাতে আহত আলাউদ্দিনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু, এলাকায় শোকআওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভবাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনবিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় মিশরেররাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণকোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রীকুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> পুঠিয়ায় নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়

পুঠিয়ায় নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়

ধূমকেতু প্রতিবেদক,পুঠিয়া : প্রায় ছয় বছর পূর্বে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকা কিছু নেতাদের আছে নিজস্ব অফিস। অথচ উপজেলা সদরে নেই কোন উপজেলা বিএনপির কার্যালয়,এতে সাধারণ কর্মীদের মনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন জানান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা প্রায় ছয় বছর অতিবাহিত হতে গেল এখন পর্যন্ত নেতা কর্মীদের জন্য নির্ধারিত একটি উপজেলা বিএনপির কার্যালয় তৈরি হয়নি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমরা সকল নেতাকর্মীরা চাই পুঠিয়াতে একটি উপজেলা বিএনপির কার্যালয় প্রতিষ্ঠিত হোক।

একাধিক বিএনপির তৃণমূল নেতা কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কমিটি গঠন হয়েছে বহুদিন পূর্বে অথচ পুঠিয়া উপজেলায় বিএনপির নেতা বা কর্মীদের বসা নির্ধারিত একটি অফিস তৈরি হয়নি। এতে করে আমরা যারা বিভিন্ন এলাকা থেকে পুঠিয়া দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে যায়। তখন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে মোবাইল ফোনের মাধ্যমে খুঁজে খুঁজে বের করে কথা বলতে হয় নেতাদের সঙ্গে আমাদের। অথচ নির্বাচনের আগে উপজেলা আহ্বায়ককেও মনোনয়নের জন্য দৌড়ঝাপ করতে দেখা গেছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব ইন্তাজুল হক বাবু জানান, কমিটিতে থাকা অনেক নেতাকর্মীদের নিজস্ব কার্যালয় আছে এ কথাটা সত্য। তবে পুঠিয়াতে উপজেলা বিএনপির কোন কার্যালয় নেই এ বিষয়ে আমি কোন কথা বলতে পারব না এ বিষয়ে কথা বলবে উপজেলা বিএনপির আহ্বায়ক।

পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক জানান, পুঠিয়ায় বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তৈরি করা হয়নি দলীয় কার্যালয়। কয়েক বার এই উপজেলায় বিএনপির প্রার্থী নির্বাচনে জয়লাভ করলেও তারা কোন সময় পুঠিয়ায় দলীয় কার্যালয় লাগবে এমন প্রয়োজন মনে করেন। সেই জন্য আমাদের পুঠিয়ায় আজও বিএনপির একটি অফিস তৈরি হয়নি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বলে আমি মনে করি।

তবে এখন নতুন এমপি হয়েছে আমরা আশাবাদী তিনি হয়তো পুঠিয়ায় উপজেলা বিএনপির কার্যালয় প্রতিষ্ঠিত করবেন।

উক্ত বিষয়ে রাজশাহী ৫৬ (পুঠিয়া – দূর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর সাথে একাধিক মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031