ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচারের বিস্তার রোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের তারাগঞ্জে উপজেলা পর্যায়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২২ জুন সকাল ১১ টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব, মিথ্যা তথ্য এবং অপপ্রচারের ক্ষতিকর দিকগুলো বিশদভাবে তুলে ধরেন। একই সাথে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি ও সঠিক তথ্য যাচাইয়ের মাধ্যমে এই ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মোনাব্বর হোসেন। সভায় আরো উপস্থিতি ছিলেন।
আমিনুল ইসলাম এমপি প্রতিনিধি, রুহুল আমিন ভারপ্রাপ্ত কর্মকর্তা – ওসি, তারাগঞ্জ থানা,কাজী শামসুল হুদা (সভাপতি, জামায়াত উপজেলা যুব বিভাগ) অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত থেকে অপপ্রচারের বিরুদ্ধে কলম সৈনিক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,খবির উদ্দিন প্রামানিক সভাপতি, (প্রেসক্লাব) আরিফ শেখ (সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব) বিপ্লব হোসেন অপু (সভাপতি, উপজেলা প্রেসক্লাব)আশরাফুল আলম (সভাপতি তারাগঞ্জ,রিপোর্টার্স ইউনিটি)খলিলুর রহমান (সাংবাদিক)সহ অনেকেই উপস্থিত ছিলেন,উক্ত সভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



