IMG-LOGO

মঙ্গলবার, ২৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন নায়ক বাপ্পারাজআইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে মহানগরী বিএনপি অবস্থান কর্মসূচিনওগাঁয় আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটা নির্ধারণ হবে আদালতে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬তারাগঞ্জের বহুল আলোচিত সানজিদা হত্যা মামলায় এক যুবক আটকজামায়াতের কর্মসূচি শেষে ধানমন্ডি ৩২-এ সাংবাদিককে মারধরবিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারাগোমস্তাপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটকগোমস্তাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও বৃত্তি প্রদানবাঘায় কৃষি উদ্যোক্তাদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’তানোরে রাস্তা সংস্কারে ধীরগতি, দুর্ভোগে জনসাধারণনন্দীগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫পাকিস্তানে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন নায়ক বাপ্পারাজ

‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দিলেন নায়ক বাপ্পারাজ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে নিজে প্রার্থী না হলেও ‘আরমান-মুক্তি’ প্যানেলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ।

সোমবার (২২ জুন) এফডিসিতে এসে নির্বাচন কমিশনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে বাপ্পারাজের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে তিনি সরে দাঁড়ান।

এরপর তার জায়গায় সভাপতি প্রার্থী হিসেবে যুক্ত হন ফাইটার ও প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পরও মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে বাপ্পারাজ বলেন, “আমি নিজে প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি। মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে, তোমাদের সঙ্গে সবসময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে আসা। ওদের জন্য আমার সবসময় শুভকামনা থাকবে।”

বাপ্পারাজ উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে মুক্তি বলেন, “শিল্পী সমিতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিলাম আরমান-মুক্তি প‍্যানেল। বাপ্পারাজ ভাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য আজকে শিল্পী সমিতিতে আসার জন্য।”

তফসিল অনুযায়ী, আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের এই দ্বি-বার্ষিক নির্বাচন হবে।

এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031