IMG-LOGO

সোমবার, ২৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার আছাড়ে প্রাণ গেল চাচারচাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগমহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও র‍্যালি অনুষ্ঠিতসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতদেশজুড়ে ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ দীপু মনি, আনা হলো ঢামেকেহরমুজ ইস্যুতে কাতারে বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্রচিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেইকানাডার জয়ের ইতিহাস গড়া নায়ককে প্রশংসায় ভাসাচ্ছে দেশবিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে তিস্তার পানিবাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানারাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, কর্মচারী গ্রেপ্তার‘তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের তথ্য গুজব’মহাদেবপুরে যাত্রীবাহী বিআরটিসিবাস উল্টে আহত ১৫
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ

চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার পর বিয়ের গুজবের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার পর এখন ধর্মান্তরিত হয়ে বিয়ে করার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক পরিবার। সোমবার (২৯ জুন) দুপুরে মান্দা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা তনয় কুমার মণ্ডল নামের এক ব্যক্তি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘ প্রায় আট বছর ধরে তিনি ঢাকার সাভারের একটি কোম্পানিতে এবং তার স্ত্রী সাথী রানী মণ্ডল একটি গার্মেন্টস কারখানায় কর্মরত ছিলেন। চাকরিকালীন ছয় থেকে সাত মাস আগে ইসলাম কাজীর সঙ্গে তাদের পরিচয় হয়। একপর্যায়ে ইসলাম কাজী একটি কোম্পানিতে উচ্চ বেতনে রিসিপশনিস্ট পদে স্ত্রী সাথী রানীকে চাকরি দেওয়ার প্রস্তাব দেন।
অভিযোগে বলা হয়, গত ১৯ মার্চ ইসলাম কাজী আরও তিনজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে তনয় কুমারের গ্রামের বাড়িতে যান। সেখানে চাকরির বিষয়ে আলোচনা শেষে তিনি ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ওই দিন ৩০ হাজার টাকা, পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে দেওয়া হয়। একই সঙ্গে চাকরির চুক্তির কথা বলে একটি ফাঁকা স্ট্যাম্পে সাথী রানী মণ্ডলের স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৬ মে চাকরির ভাইভার কথা বলে সাথী রানী মণ্ডলসহ আরও তিনজন নারীকে চট্টগ্রাম এবং পরে কক্সবাজারে নিয়ে যান অভিযুক্ত ইসলাম কাজী। সেখানে দুই দিন অবস্থানের পর ভাইভা হবে না জানিয়ে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।
তনয় কুমার মণ্ডল দাবি করেন, সম্প্রতি তারা চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে অবস্থান করছেন। গত রোববার (২৭ জুন) ইসলাম কাজী তাদের বাড়িতে গিয়ে স্থানীয় লোকজনের সামনে দাবি করেন, সাথী রানী ধর্মান্তরিত হয়ে তাকে বিয়ে করেছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তনয় কুমার। তার ভাষ্য, চাকরির নামে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী সাথী রানী মণ্ডল বলেন, ‘আমি কোনোভাবেই ধর্মান্তরিত হইনি এবং ইসলাম কাজীকে বিয়েও করিনি। এ ধরনের প্রচারণার কারণে আমাদের সামাজিকভাবে চরমভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের জন্য আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অভিযুক্ত ইসলাম কাজী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কয়ড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তিনি সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ সলগ্ন ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করেন। তার বক্তব্য জানতে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ