IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যুযুবদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদের’প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধনবদলগাছীতে সেলাই মেশিন, খেলার সামগ্রী ও বেঞ্চ বিতরণহজের প্রাক-নিবন্ধনে দিতে হবে যেসব তথ্য,ধর্ম মন্ত্রণালয়জরুরি অবতরণের সময় আরব সাগরে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, নিখোঁজ এক সেনামহাদেবপুরে জামায়াত কর্মীর বাড়িথেকে ৩শ বস্তা সার উদ্ধারএইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের এমপি ডাঃ আব্দুল বারীর শুভেচ্ছাতানোরে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মৃত গৃহবধূর সোনার কানের দুল চুরিমোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থীপুঠিয়ায় মহাসড়কে ট্রাক থামিয়ে ১৯টি মহিষ ডাকাতি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদ

হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদ

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন,হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসক এর ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। আপনারা সেবা গ্রহিতাদের সঙ্গে সুন্দর ব্যবহার চিকিৎসা প্রদান করবেন। বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসপাতালে সন্ধ্যার পরে মাদক সেবীদের দেখতে চাই না। যে দলেরই লোক হোক তাকে ছাড় নয়। মাদকের ব্যপারে কঠোর হয়ে মাদক সেবীদের আটক করে আইনের আওতায় আনার জন্য চারঘাট মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

তিনি আরো বলেন,বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট ঘোষনা করেছেন। হাসপাতালে চিকিৎসকসহ যেসব পদ শুন্য রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে পুরন হয়ে যাবে বলে আশা করেন।

এছাড়াও হাসপাতাল পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে নিজের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে বেতন দিয়ে পরিছন্ন কর্মী রাখার ঘোষনা দিয়েছেন এমপি আবু সাইদ চা৭দ। এছাড়াও হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের জন্য একটি আইপিএেস কেনার জন্য ব্যাক্তিগত ভাবে আইপিএস কেনার ব্যবস্থা করেছেন সংসদ সদস্য চাঁদ।

এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক রেজা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাব্বির হোসেন মুকুট,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক রেজা স্বাস্থ্য কমপ্লেক্সের গত তিন ৩ বছরের স্বাস্থ্য সেবা সম্পর্কিত এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়ের তথ্য উপস্থাপন করেন। চিকিৎসা মান উন্নয়নে করণীয় ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যের নিকট তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930