IMG-LOGO

শুক্রবার, ৩ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধনসাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসকপুঠিয়ায় ভুমি কর্মকর্তার সহযোগিতায় ঘর ফিরে পেলেন বৃদ্ধা মাবীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রী তারেক রহমানেরবেইজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে বিমান বিধ্বস্তরাখাইনে দফায় দফায় বোমা বিস্ফোরণমহাদেবপুরে জীবিত স্বামী-স্ত্রীরজানাজার ভিডিও ভাইরালচারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীমহাদেবপুরে আত্রাই নদীতে অভিযানচালিয়ে চায়না দুয়ারী জাল জব্দহাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেইঅর্ধেক অসুখ ভালো হয়ে যায়: এমপি চাঁদপোরশায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনতারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারবাগমারায় শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত,কেন্দ্র পরিদর্শনে ইউএনও
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : বড়দের প্রতি শ্রদ্ধা ও ভক্তিবোধ, অতিথিপরায়ণতা, ঐক্যবদ্ধ জীবনযাপন এবং নিজস্ব সংস্কৃতির মাধ্যমে সাঁওতাল জনগোষ্ঠীর ঐক্য অটুট রাখার প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পুখুরী গ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সাঁওতাল সমাজের উন্নয়ন, শিক্ষা, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় কাথলিক ধর্মপল্লী, ফুলবাড়ীর পাল-পূরোহিত ফাদার মাইকেল ডি’ ক্রুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাউনিয়া, রংপুরের সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী। বিশেষ অতিথি ছিলেন লেখক ও চিন্তাবিদ আলফ্রেড হেমব্রম, সহকারী প্রধান শিক্ষক টমাস মুরমু, অ্যাডভোকেট রিচার্ড মুরমু, অ্যাডভোকেট লরেন্স মুরমু এবং অ্যাডভোকেট সঞ্জিত কিস্কু।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে সাঁওতালদের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরতে এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা শেষে সাঁওতালদের নিজস্ব ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930