IMG-LOGO

শনিবার, ৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রীআয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক সমাবেশে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানচকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুলফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণবাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসিরচাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ২ মাদক কারবারি গ্রেফতার, ৩২ পিস ইয়াবা উদ্ধারনিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণফুলবাড়ীতে সাঁওতাল সমাজের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতসিংড়ায় পুকুর নিয়ে বিরোধে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা, প্রতিবাদে মানববন্ধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়া এলাকায় প্রতিপক্ষ বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ থাকা এবং কিছু লোকের সমাগমের তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়।

গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, প্রায় ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ পরিস্থিতিতে বিজিবি স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জোরদার করে, ফলে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়।

পরবর্তীতে শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা সূত্রে জানা যায়, বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের ভারতের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়।

৫৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করেছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। বতমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930