IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ:প্রশাসনের হস্তক্ষেপ কামনাস্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপুচারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টুনিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রীআয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক সমাবেশে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানচকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুলফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণবাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপু

স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপু

ধূমকেতু প্রতিবেদক,মান্দা: নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব-উল আলম, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাসনিম হুসাইন আরিফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খন্দকার শরিফুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন আলী, বিএনপি নেতা আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় সভাপতির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, একজন রোগী সুস্থ হওয়ার প্রত্যাশা নিয়ে হাসপাতালে আসেন। তাই চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগীর সঙ্গে সম্মানজনক, মানবিক ও বন্ধুসুলভ আচরণ নিশ্চিত করা প্রত্যেক স্বাস্থ্যকর্মীর নৈতিক ও পেশাগত দায়িত্ব। রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অবহেলার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, একজন নার্স কেবল চিকিৎসাসহযোগী নন, তিনি একজন সেবিকা। তাঁর আচরণ, ব্যবহার ও দায়িত্বশীলতা রোগীর মানসিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নার্সদের আচরণে আন্তরিকতা, সহমর্মিতা ও মমত্ববোধের প্রতিফলন থাকতে হবে।

সংসদ সদস্য আরও বলেন, হাসপাতালে আগত কোনো রোগী যেন অযথা হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়ে চিকিৎসকদের উপস্থিতি, ওষুধের সঠিক ব্যবস্থাপনা, হাসপাতালের পরিচ্ছন্নতা, জরুরি বিভাগের কার্যক্রম এবং রোগীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
ডা. টিপু বলেন, সরকারি হাসপাতালের প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে সেবার মান উন্নয়নের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল সংকট, অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ সরবরাহ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

সভা শেষে ডা. টিপু স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930