IMG-LOGO

রবিবার, ৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালত, ৩ জনকে দেড় লাখ টাকা জরিমানামোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে একটি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ:প্রশাসনের হস্তক্ষেপ কামনাস্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপুচারঘাট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিজানুর-সাধারন সম্পাদক মাইনুল হক সান্টুনিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১মহাদেবপুরে প্রতিপক্ষের হামলায়এইচএসসি পরীক্ষার্থীনীসহ আহত ৪চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাসীর ও ৫৯ বিজিবির তৎপরতায় সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড৫ আগস্টেই আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রীআয়াতুল্লাহ আলী খামেনির জন্য শোক সমাবেশে ‘প্রতিশোধ, প্রতিশোধ’ স্লোগানচকবাজারে খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট‘জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন’মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নেতা হলেও সুপারিশ নয় বললেন..এমপি বাবুল
Home >> টপ নিউজ >> রাজশাহী >> মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক,মোহনপুর: রাজশাহীর মোহনপুর থানার এএসআই বেলাল হোসেন ও এক নারীকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঐ নারী। শনিবার (৪ জুলাই) বিকাল ৫ টার দিকে মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাসরিন বেগম। তিনি উপজেলার চাঁদপুর গ্রামের স্বপন খাঁর স্ত্রী।

লিখিত বক্তব্যে নাসরিন বেগম জানান, তার প্রতিবেশী মৌসুমী বেগমের মেয়ে মীম খাতুনের পারিবারিক বিরোধ সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত করছিলেন মোহনপুর থানার এএসআই বেলাল হোসেন। অভিযোগের বিষয়ে তদন্তের অংশ হিসেবে তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন।

তিনি অভিযোগ করেন, ওই সময় এলাকার কয়েকজন মাদকসেবী মিজানুর রহমান, আশিক, আলাউদ্দিন, সারুফ, জাকির হোসেন, সুজন, হাসান, নাসির একত্রে সংঘবদ্ধভাবে উপস্থিত হয়ে এএসআই বেলাল হোসেনের বিরুদ্ধে তার সঙ্গে অবৈধ সম্পর্কের সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলে। পাশাপাশি তারা পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ ও লাঞ্ছিত করার চেষ্টা করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

নাসরিন বেগম বলেন, ঘটনার সময় তিনি তার শ্বশুরবাড়ির ভেতরে অবস্থান করছিলেন। এরপরও উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে যাচাই-বাছাই ছাড়াই মিথ্যা, বিভ্রান্তিকর ও মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তার ও পরিবারের মান-সম্মান ক্ষুণ্ন করেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এএসআই বেলাল হোসেনকে ফাঁসানোর জন্য চাপ সৃষ্টি করছে। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যাসহ বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

নাসরিন বেগম আরো বলেন, ধারাবাহিক হুমকি ও ভয়ভীতির কারণে তিনি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

তিনি প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রকৃত ঘটনা জনসাধারণের সামনে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930