IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাচারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিজাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিতবাগমারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতনওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যুপোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপনবাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়েপোরশায় শুকুরের সাথে অটোভ্যান ধাক্কায় শিশু নিহতযুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে বিভিন্ন রাজ্যে অন্তত ২৫ জনের মৃত্যুপোরশায় চোলাই মদ ব্যবসায়ী আটকরাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিতপ্রয়াত প্রবীণ সাংবাদিক শ্রী বিরেন চন্দ্র দাস এর চতুর্থ তম মৃত্যু বার্ষিকী আজ‘মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার’‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এক মুহূর্তও অবহেলা নয়’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপি

চারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপি

ধূমকেতু প্রতিবেদক,চারঘাট : চারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না মন্তব্য করে রাজশাহী-৬(চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন,মাত্র ৪ মাস হয়েছে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। এরই মধ্যে পদ্মার দুর্গম চরে বসবাসকারী মানুষের নিরাপত্তার কথা বিবেচনা সেখানে পুলিশ ফাড়ির ব্যবস্থা করা হয়েছে। সোমবার সকালে চারঘাট উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, চারঘাট-বাঘার শিক্ষার মান উন্নয়নের লক্ষে ইতিমধ্যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কম্পিউটার,ল্যাপ্টপ, শিক্ষা উপকরন, লাইব্রেরী স্থাপনসহ শিক্ষার্থীদেও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে নেয়া হয়েছে পরিকল্পনা। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রী মহোদ্বয়ের সঙ্গে নিবির যোগাযোগ রাখছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক,সমাজ সেবা কর্মকর্তা রাশিদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সার্ব্বি হোসেন মুকুট,ইউসুফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930