ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন করা হয়েছে। সোমবার এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজনে সোমবার উপজেলা পরিষদ
সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাই নবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য ড. মু.মিজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আসাদুল্লাহ আহমদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি)আছহাবুর রহমান, সাংবাদিক আলাউদ্দিন পারভেজ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুনেসা বাবলি প্রমুখ।



