IMG-LOGO

সোমবার, ৬ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতবিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগগোমস্তাপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপননাচোলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতজাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে তারাগঞ্জে রেলী ও আলোচনা সভাখাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপনফুলবাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতগোদাগাড়ীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাচারঘাট-বাঘায় কোন রাস্তা কাচা থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিজাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিতবাগমারায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিতনওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যুপোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপনবাগমারায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

বিরামপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের মিড-ডে মিল কর্মসূচির আওতায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের টিফিন হিসেবে পাউরুটি বিতরণ করা হয়। সোমবার (৬ জুলাই) বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে পাউরুটি বিতরণ করা হয়, তার মোড়কে উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্যে দেখা যায়, পাউরুটির মেয়াদ শেষ হয়েছে ৪ জুলাই ২০২৬। অর্থাৎ দুই দিন আগে মেয়াদোত্তীর্ণ হওয়া পাউরুটিই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

জানা গেছে, বিতরণের পর অধিকাংশ শিক্ষার্থী পাউরুটি খেয়ে ফেলে। তবে কয়েকজন শিক্ষার্থী মোড়কে লেখা মেয়াদ দেখে প্যাকেট খুললে রুটির ভিতরে কালো দাগ ও গন্ধ দেখে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের বিষয়টি স্বীকার করেন।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930