IMG-LOGO

মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় পাওনা টাকা চাওয়ায় সংখ্যালঘু ব্যবসায়ীকে মারধর,লুটপাটগোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটকবাগমারায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় লিখিত অভিযোগপোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলামহাদেবপুরে সন্তানেরা ভরণ পোষণনা পেয়ে বৃদ্ধা মায়ের আত্মহত্যামহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ারঅপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত স্বামী আটকচাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি বুলবুলযুক্তরাষ্ট্রের পর ভারতকে বড় বন্ধু বললেন ইসরায়েলি প্রধানমন্ত্রীপর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেনরাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতারাসিক প্রশাসকের সাথে চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎগোদাগাড়ীতে বাল্যবিবাহের দায়ে বর পক্ষের জরিমানামোহনপুরে উপকারীভোগীদের মাঝে এমপির উপকরণ বিতরণ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

গোমস্তাপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, চলতি মাসে রহনপুর পৌরসভার নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি আম ব্যবসায়ীর পরিচয়ে ভাড়া নিয়ে অবস্থান করছিল তারা। স্থানীয়দের তাদের চলাফেরায় সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। তাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গোমস্তাপুর থানার ওসি নুরে আলমের নেতৃত্বে থানা পুলিশ ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ কে এম আতিকুর রহমানে যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় ৬ জনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায় । পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে রহনপুর রেলস্টেশন সংলগ্ন নিমতলা এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বারপ্লেট বিহীন একটি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— ইমরান হোসেন (২২) (ঝিনাইদহ), সাইফুল মণ্ডল (৪০) (কুষ্টিয়া), মুন্না হাসান (১৯), আসিফ হোসেন (২১), শান্ত (২৭) ও রতন আলী (৩৫) (সকলেই পাবনা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা)। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তারা এর আগেও চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে পুলিশের দাবি। অভিযানে জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি ২৪ ইঞ্চি বোল্ট কাটার, একটি লোহার রড, একটি লোহার হাতুড়ি, একটি দুফলা ধারালো অস্ত্র, দুটি হাঁসুয়া এবং একটি নাম্বারপ্লেটবিহীন পিকআপ।

এ ঘটনায় গোমস্তাপুর থানায় ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930