IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা

মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজেরঅভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া (জলিঙ্গি) বিল গোপনে সাবলিজ দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। তাঁদের অভিযোগ, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সদস্যদের না জানিয়ে বিলটি অন্যের কাছে সাবলিজ দিয়েছেন। ফলে বিলে মাছ শিকার থেকে বঞ্চিত হচ্ছেন প্রায় ২০০ মৎস্যজীবী পরিবার।

আজ বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে নাপিতপাড়া গ্রামের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিলটি পুনরায় সমিতির নিয়ন্ত্রণে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁশোপাড়া ইউনিয়নের নাপিতপাড়া (জলিঙ্গি) বিলের খাস জমির পরিমাণ ৯ দশমিক ৩৬ একর। বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় বিলটির আয়তন প্রায় ২০ একরে বিস্তৃত হয়। ১৪৩১ থেকে ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত ৩৬ হাজার ৮৭৫ টাকায় বিলটি নাপিতপাড়া ও পার-কুলিহার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ইজারা দেয় উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি।

মৎস্যজীবীদের দাবি, লিজ পাওয়ার পর সমিতির সদস্যদের চাঁদার অর্থে বিলে মাছ চাষ করা হয়। পাশাপাশি এলাকার অন্তত ২০০ মৎস্যজীবী পরিবার ওই বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিল। সমিতির সদস্যদের প্রায় সাড়ে চার লাখ টাকা আমানত এবং দুই বছরের মাছ চাষের লভ্যাংশ সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের কাছে রয়েছে বলেও তাঁদের অভিযোগ।

মৎস্যজীবীরা অভিযোগ করে বলেন, চলতি বর্ষা মৌসুমের জন্য বিলের বিভিন্ন কুয়ায় প্রায় পাঁচ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মজুত রাখা হয়েছিল। সেই মাছসহ বিলটি সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সদস্যদের অজ্ঞাতে কাঁশোপাড়া ইউনিয়নের আন্ধারিয়াপাড়া গ্রামের বাসিন্দা মিলন হোসেনের কাছে সাবলিজ দেন।

মৎস্যজীবীদের ভাষ্য, সাবলিজ নেওয়ার পর মিলন হোসেন বিলটির চারপাশ নেটজাল দিয়ে ঘিরে দিয়েছেন। এতে স্থানীয় মৎস্যজীবীরা আর বিলে মাছ শিকার করতে পারছেন না।

নাপিতপাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলী বলেন, ‘এলাকার মৎস্যজীবীদের স্বার্থে সমিতির নামে বিলটি লিজ নেওয়া হয়েছিল। কিন্তু আয়-ব্যয়ের হিসাব না দিয়ে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের পাঁয়তারা করছেন।

মৎস্যজীবী সাইদুর রহমান বলেন, ‘হঠাৎ করেই সমিতির দুই নেতা গোপনে বিলটি সাবলিজ দিয়েছেন। এখন বিলে আমাদের নামতে দেওয়া হচ্ছে না। এতে পরিবার-পরিজন নিয়ে আমরা চরম বিপাকে পড়েছি।’

মানববন্ধনে বক্তব্য দেন নাপিতপাড়া গ্রামের সাহেব আলী, মনজুর আলী মিস্ত্রি, সাইদুর রহমান, নায়েব আলী ও রুবেল হোসেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

সাবলিজ গ্রহিতা মিলন হোসেন বলেন, সমিতির নেতাদের কাছ থেকে বিল সাবলিজ নিয়ে মাছ চাষ করা হয়েছে। ইতোমধ্যে সেখানে অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। সবলিজ নেওয়া বৈধ কিনা জানতে চাইলে প্রসঙ্গটি এড়িয়ে যান তিনি।

এ প্রসঙ্গে উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউএনও আখতার জাহান সাথী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের অনুকুলে লিজ হওয়া বিলটি সাবলিজ দেওয়ার সুযোগ নেই। এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31