IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জনে ১৪ জন বৃত্তি পেয়েছেতানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যুপোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিতট্রাক চুরির ২৪ ঘণ্টার মাথায় পাবনার ভাঙুরা থানা থেকে ট্রাক উদ্ধারব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের গভীর শোকপত্নীতলায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনমান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ, উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধনরাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালনফুলবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিতরাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালাতানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগগোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু

তানোরে মোটরসাইকেলের দূর্ঘটনায় আহত বৃদ্ধার মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেল সংঘর্ষের ঘটনায় আহত জালাল উদ্দীন (৬৬) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার বিকেলের দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়ন ইউপির নোনাপুকুর কয়েল হাট সড়কের ফাকা মাঠ এলাকায় ঘটে দূর্ঘটনাটি। নিহত জালালের বাড়ি কোয়েল হাট পূর্বপাড়া গ্রামে। সে মৃত মনির উদ্দিনের পুত্র। তার এমন মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, গত শনিবার বিকেলের দিকে জালাল উদ্দীন মোটরসাইকেল যোগে নোনা পুকুর থেকে কয়েল হাটের দিকে যাচ্ছিল। এসময় তিনি রাস্তার ফাঁকা জায়গায় পৌছা মাত্রই বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে জালাল ছিটকে রাস্তার এক পাশে পড়ে গুরুতর আহত হন।

সাথে সাথে স্থানীয় লোকজনসহ পরিবারের সদস্যরা আহত জালালকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরিক্ষা নীরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি এসএম মাসুদ পারভেজ জানান, মোটরসাইকেল সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930