IMG-LOGO

মঙ্গলবার, ১৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুসুম্বা শাহী মসজিদের দানবাক্সে পাওয়া গেল পৌঁণে ১৩ লাখ টাকানেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনরথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভাবাগমারায় দরিদ্র পরিবারের মাঝে সিএনজি, ভ্যান ও আটা-ময়দা ভাঙ্গানোর মেশিন বিতরণপাবনা স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল বৃত্তি পেয়েছেশতভাগ শিক্ষার্থী: ১৫ জন ট্যালেন্টপুল এবং সাধারন গ্রেডে ৭ জনতৃতীয় বিয়ে করলেন পল ওয়েসলি‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’এইচএসসি পরীক্ষার্থীদের কর্মসূচি ঘোষণামহাদেবপুরে ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ২০ দিন কারাদন্ডবাগমারায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতআত্রাই নদীতে গোসল করতে নেমে বৃদ্ধা নিখোঁজ,উদ্ধারে ফায়ার সার্ভিসনওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভতানোর কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার,৫শ গ্রাম গাঁজাসহ টাকা উদ্ধার‘প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর’রাণীনগরে মাদক সেবি ২জনের কারাদন্ডনতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কারাতে প্রতিযোগিতায় কৃতিত্ব, জেলা পরিষদ প্রশাসকের কাছ থেকে সম্মাননা গ্রহণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> নেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

নেসকোর নতুন চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণকারী শীর্ষ সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিন স্বাক্ষরিত এই চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বর্তমান চেয়ারম্যান ও কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের পরিবর্তে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই চিঠি জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সন্তান। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা এবং দলটির হেভিওয়েট নেতা। তাঁর বড় ভাই প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীফ উদ্দীন এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন সংবাদমাধ্যমকে জানান, খুব দ্রুত সময়ের মধ্যে নেসকোর পুরো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে। সেখানে নতুন ও যোগ্য সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে। এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করবেন। উত্তরাঞ্চলের বিদ্যুৎ সেবার মান বাড়াতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930