IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পরাণীনগরে ইয়াবাসহ ব্যবসায়ী যুবক গ্রেপ্তারপোরশায় বিএনপি নেতা মাইদুর খুনের আসামিদের চার্জশিট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভরাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তার

নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ার হাফিজুর রহমানের ছেলে হোসেন আলী (৩৬) ২০২৪ সালের ৫ আগস্টের পর খড়ি ব্যবসায়ী থেকে রাতারাতি হয়ে ওঠেন নন্দীগ্রামের মাদক সম্রাট| শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন স্থানীয় জনতাকে সাথে নিয়ে কলেজ পাড়ায় সাবেক কাউন্সিলর জালাল উদ্দিনের বাড়ির সামনে থেকে মাদকসহ তাকে আটক করে| খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে থানায় আনে|

এলাকাবাসীর ভাষ্য, হোসেন আলী একসময় কাঠের খড়ি ব্যবসা করতেন| সে বিভিন্ন হোটেলে কাঠের খড়ি সরবরাহের করতেন| ২০২৪ সালের ৫ আগস্টের পর রতারাতি তার পরিবর্তন লক্ষ্য করে এলাকাবাসী| দরিদ্র পরিবারে বেড়ে উঠলেও পরবর্তীতে তার আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তনে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়| স্থানীয়দের দাবি, বর্তমানে তিনি একাধিক কোম্পানির মোটরসাইকেল, বিলাসবহুল গাড়ি এবং একটি বড় বাড়ি নির্মাণ করেছেন| হঠাৎ তার এই আর্থিক উত্থানের দৃশ্যমান কোনো ˆবধ উৎস সাধারণ মানুষের নজরে আসেনি বলে এলাকাবাসীর দাবি|

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরে কলেজপাড়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন| এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়| অভিযানের সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়| পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে|

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ থানায় আনা হয়েছে| তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে|

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930