IMG-LOGO

রবিবার, ১৯ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘বিগত বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য’ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটকবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি শুরুপ্রথমবার ‘মিস ওয়ার্ল্ড’-এ আনিকা মেরাজ পাকিস্তানের হয়ে লড়বেনসরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানবিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম আকাশছোঁয়াদেশে গ্যাস সংকট কাটাতে নতুন তিন কূপ খননে সিলেট গ্যাস ফিল্ডসকুয়েতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থা ধ্বংসের ইরানের দাবি২৬শের বিশ্বকাপ’চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১নন্দীগ্রামের মাদক সম্রাট হোসেন আলী গ্রেপ্তারকিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণবাঘায় নাশকতার চেষ্টায় বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগতানোর চৌবাড়িয়া হাটের রাস্তা ব্যবসায়ীদের গলার কাটা, ৩২ লাখ টাকার টেন্ডারে ক্ষুব্ধচাঁপাইনবাবগঞ্জে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক

ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় একজন আটক

ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে অটোরিকশা ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে নবীরুল ইসলাম (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করেছে পুলিশ। তার দুই সহযোগী লেবু মিয়া ও অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছেন।

শনিবার রাতে উত্তর লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাজারে যাওয়ার পথে অরক্ষিত রেলক্রসিং এলাকায় হামলার শিকার হন নবীরুল ইসলাম। বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফুলবাড়ী, বিরামপুর ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ঘোড়াঘাট এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ আকাশ আহম্মেদকে আটক করা হয়।

ফুলবাড়ী থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, আটক আকাশ আহমেদ ফুলবাড়ী পৌর শহরের চকশাহাবাজপুর (আমবাগা) গ্রামের মনোয়ার হোসেনের পুত্র এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
282930